• facebook
  • twitter
  • youtube
Sunday, 12 July, 2026

১০০ টাকা ঘুষ দিয়ে বাংলার মেয়েদের অপমান, শাহকে তোপ ডেরেকের

নিজস্ব প্রতিনিধি— ‘একশো টাকা ঘুষ দিয়ে অপমান মহিলাদের’, অমিত শাহকে তোপ ডেরেকের৷ বাংলার ভোট পেতে এবার বাংলার প্রকল্পকেই হাতিয়ার করছে বিজেপি৷ ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার কথা বলে বিপাকে পডে়ছিল বিজেপি৷ এবার সেই ক্রাইসিস ম্যানেজমেন্টে মাঠে নেমেছেন অমিত শাহ৷ পরিস্থিতি বেগতিক বুঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাঁরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের ১০০ টাকা বাড়ানো

১০০ টাকা ঘুষ দিয়ে বাংলার মেয়েদের অপমান, শাহকে তোপ ডেরেকের

নিজস্ব প্রতিনিধি— ‘একশো টাকা ঘুষ দিয়ে অপমান মহিলাদের’, অমিত শাহকে তোপ ডেরেকের৷ বাংলার ভোট পেতে এবার বাংলার প্রকল্পকেই হাতিয়ার করছে বিজেপি৷ ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার কথা বলে বিপাকে পডে়ছিল বিজেপি৷ এবার সেই ক্রাইসিস ম্যানেজমেন্টে মাঠে নেমেছেন অমিত শাহ৷ পরিস্থিতি বেগতিক বুঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাঁরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের ১০০ টাকা বাড়ানো হবে৷ আর এতেই তিনি বকলমে বাংলার মা-বোনদের অপমান করছেন৷

এদিন এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এক হাত নিয়েছেন রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ তিনি লেখেন, বিজেপির কেন্দ্রীয় সরকার কি মনরেগা-এর জন্য এক টাকাও দিয়েছে? নাকি ২০২১ সালের বাংলা নির্বাচনে প্রত্যাখ্যাত হওয়ার পর আবাসের জন্য ১ টাকা দিয়েছে? কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের ১.৬ লক্ষ কোটি টাকা পাওনা এবং অমিত শাহ ১০০ টাকা ঘুষের প্রস্তাব দিয়ে বাংলার মহিলাদের অপমান করছেন৷ তৃণমূলের সাফ কথা, বিজেপি আগে নিজেদের একটা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখাক৷ তারপর কথা বলতে আসবে৷