• facebook
  • twitter
  • youtube
Tuesday, 14 July, 2026

ষষ্ঠ দফার ভোটে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের জন্য সতর্কতা বিদু্যৎ দফতরের

নিজস্ব প্রতিনিধি— ভোটপর্ব যত শেষের দিকে এগোচ্ছে, প্রকৃতির উত্তাপ তত কমছে৷ পঞ্চম দফার ভোটেই সন্ধের পর থেকে ঝড়-বৃষ্টির জন্য বেশ কয়েকটি জায়গায় ভোট প্রক্রিয়ায় বিঘ্ন ঘটেছে৷ ভোটারদের মধ্যে অনেকে ভোট দিতেও পারেননি৷ আগামী শনিবার ষষ্ঠ দফার ভোটের আগে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে৷ যার প্রভাবে আগামী তিন দিন বঙ্গোপসাগর থেকে প্রবল বেগে জলীয় বাষ্প

ষষ্ঠ দফার ভোটে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের জন্য সতর্কতা বিদু্যৎ দফতরের

নিজস্ব প্রতিনিধি— ভোটপর্ব যত শেষের দিকে এগোচ্ছে, প্রকৃতির উত্তাপ তত কমছে৷ পঞ্চম দফার ভোটেই সন্ধের পর থেকে ঝড়-বৃষ্টির জন্য বেশ কয়েকটি জায়গায় ভোট প্রক্রিয়ায় বিঘ্ন ঘটেছে৷ ভোটারদের মধ্যে অনেকে ভোট দিতেও পারেননি৷ আগামী শনিবার ষষ্ঠ দফার ভোটের আগে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে৷ যার প্রভাবে আগামী তিন দিন বঙ্গোপসাগর থেকে প্রবল বেগে জলীয় বাষ্প ঢুকছে৷ বঙ্গের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সাগরে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে৷ যা দেখে বলা যায়, পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়েছে ঘূর্ণাবর্ত৷ যার নামকরণ করা হয়েছে ‘রিমাল’৷ এই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সতকর্তামূলক ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার,
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়, পূর্ব বর্ধমানসহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামী পাঁচদিন৷ আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গে সব জেলায় বজ্রবিদু্যৎসহ বৃষ্টি হবে৷ শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়৷ কলকাতাসহ দুই চব্বিশ পরগণাও ভারী বৃষ্টির কবলে পড়বে৷ এমনকী উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদু্যৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে৷ বিশেষ করে দিনাজপুর এবং মালদহতে কমলা সতর্কতা এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ কলকাতার ক্ষেত্রে আগামী পাঁচদিন ধরে ভারী বৃষ্টিপাত হবে৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ‘রিমাল’ ও কালবৈশাখীর মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার বিদু্যৎ উন্নয়ন ভবনে বিদু্যৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং সিইএসসি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদু্যৎমন্ত্রী অরূপ বিশ্বাস৷ উপস্থিত ছিলেন বিদু্যৎ সচিব শান্তনু বসু৷ সমস্ত আধিকারিকদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দিষ্ট নির্দেশ দেন তিনি৷ ঝড়ের ফলে কোথাও কোনও বিদু্যৎ পরিষেবা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তা দ্রুত স্বাভাবিক করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷

বর্তমানে ভূপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার ওপরে একটি ঘূর্ণাবর্ত দেখতে পাওয়া গিয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোসাগরে৷ ঘূর্ণিঝড় তৈরি হলে তা আমফানের মতো শক্তিশালী হতে পারে বলে জনিয়েছেন আবহবিদরা৷ তবে সেটা কতটা শক্তিশালী হবে, তা এখন থেকে বলা যাচ্ছে না৷ তা সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা, তাও জানা নেই৷ তবে আবহবিদরা বলছেন, ঘূর্ণাবর্ত পরবর্তীকালে উত্তর-পূব দিকে গিয়ে শুক্রবার নাগাদ মধ্য বঙ্গোপসাগরের দিকে চলে যাবে৷ যা পরে নিম্নচাপে পরিণত হবে৷ তবে আবহবিদরা জানাচ্ছেন, এই ঘূর্ণাবর্ত ক্রমশ উত্তর-পূর্ব দিকে সরে যাবে৷ তার সম্ভাব্য গন্তব্য হবে মায়ানমার এবং সংলগ্ন বাংলাদেশ৷ যা পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে৷

ফলে ষষ্ঠ পর্যায়ের ভোট পর্ব কিছুটা দুর্যোগের মধ্যে পড়লেও সপ্তম দফার নির্বাচন কোনও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়বে না বলেই মনে করা হচ্ছে৷