• facebook
  • twitter
Sunday, 1 February, 2026

দার্জিলিং কেন্দ্রে নির্দল হয়ে দাঁড়াচ্ছেন বিমল গুরুং

নিজস্ব প্রতিনিধি— এবার পাহাড়ে হারানো জমি পুনরুদ্ধার করতে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং শেষ পর্যন্ত ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন৷ ফলাফল যাই হোক না কেন, এছাড়া তাঁর কাছে জনপ্রিয়তা মাপার অন্য কোনও পথ খোলা ছিল না৷ মোর্চা নেতৃত্ব গুরুংয়ের এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে৷ গুরুং প্রার্থী হলে পাহাড়ের একাধিক আঞ্চলিক দল তাঁকে সমর্থন করবে বলে মনে

ফাইল চিত্র

নিজস্ব প্রতিনিধি— এবার পাহাড়ে হারানো জমি পুনরুদ্ধার করতে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং শেষ পর্যন্ত ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন৷ ফলাফল যাই হোক না কেন, এছাড়া তাঁর কাছে জনপ্রিয়তা মাপার অন্য কোনও পথ খোলা ছিল না৷ মোর্চা নেতৃত্ব গুরুংয়ের এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে৷ গুরুং প্রার্থী হলে পাহাড়ের একাধিক আঞ্চলিক দল তাঁকে সমর্থন করবে বলে মনে করছে মোর্চা৷ সবকিছু ঠিকঠাক থাকলে, আসন্ন লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভায় বিমল গুরুং নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ মোর্চার মুখপাত্র নোমন রাই সংবাদমাধ্যমের কাছে বিমল গুরুংয়ের প্রার্থী হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন৷ এ প্রসঙ্গে মোর্চা মুখপাত্র নোমন রাই সংবাদমাধ্যমকে জানান, কেন্দ্রীয় কমিটির বৈঠকে মোর্চা সভাপতি বিমল গুরুং নির্দল প্রার্থী হিসেবে দার্জিলিং আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর জন্য পাহাড়ের বেশ কয়েকটি আঞ্চলিক দল এবং স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মত বিনিময় করা হয়েছে৷

পাহাড়বাসীর অধিকার সুনিশ্চিত করতে বিমল গুরুং নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন৷ বিমল গুরুং যাতে মোর্চার প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তার জন্য দিল্লিতে গিয়ে তদ্বির করছেন গোর্খা জনমুক্তি মোর্চার সম্পাদক রোশন গিরি৷ যদি মোর্চার প্রতীক কমিশন না দেয়, সেক্ষেত্রে বিমল গুরুং নির্দল হয়েই লড়বেন৷ গোর্খা জনমু্ক্তি মোর্চার তরফে পাহাড়ে বেশ কয়েকটি আঞ্চলিক দল তাদের পাশে রয়েছে বলে দাবি করা হলেও, একাধিক আঞ্চলিক দল অবশ্য গুরুংকে প্রার্থী পদে সমর্থন করছে না, এমনটাই জানিয়েছেন৷ এ প্রসঙ্গে বিভিন্ন আঞ্চলিক দলের বক্তব্য, গুরুংকে আমরা কোনও গুরুত্ব দিচ্ছি না৷ তাঁর এখন সেই সাংগঠনিক শক্তিও নেই৷ তিনি প্রতিদ্বন্দ্বিতা করলে কোনও অসুবিধা হবে না৷ উনি এখন ভেজা বারুদ হয়ে গিয়েছেন৷

Advertisement

Advertisement

Advertisement