বেহালার ঝিলে দেখা গেল এক মহিলার বেওয়ারিশ লাশের। কোথা থেকে ওই লাশ ঝিলের মধ্যে এল তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ইতিমধ্যেই ওই দেহ উদ্ধার করেছে। পাঠানো হয়েছে ময়নাতদন্তেও। কিন্তু কে বা কারা ওই দেহ ফেলে গেল তা নিয়ে উঠছে হাজারও প্রশ্ন।
ঘটনাটি বেহালার ১১৭ নম্বর ওয়ার্ডে ঘটেছে। সেখানকার জ্যোতিষ রায় রোড এলাকায় বড় ঝিল রয়েছে । আজ, মঙ্গলবার ঝিলে ভাসতে দেখা যায় দেহটি। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
কিছু সময় পরে জল থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। ওই মহিলার পরিচয় কী? কীভাবে ওই মহিলার মৃত্যু হল? সেই প্রশ্ন উঠেছে। ওই ঝিলের চারদিক রেলিং দিয়ে ঘেরা। রাতে নির্দিষ্ট সময়ে দরজাও বন্ধ থাকে। তাহলে কীভাবে ওই মহিলা ঢুকলেন? নাকি দিনেই ওই মহিলা জলে নেমে ডুবে যান।
নাকি রাতে কোনওভাবে ভিতরে ঢুকেছিলেন ওই মহিলা? তার সঙ্গে কি অন্য কেউ ছিল? কেউ বা কারা কি তাঁকে জলে ফেলে দিয়েছে? সেইসব প্রশ্ন উঠেছে। নাকি রাতে কোনওভাবে ভিতরে ঢুকেছিলেন ওই মহিলা? তার সঙ্গে কি অন্য কেউ ছিল? কেউ বা কারা কি তাঁকে জলে ফেলে দিয়েছে? সেইসব প্রশ্ন উঠেছে। পুলিশ সেসব বিষয় খতিয়ে দেখছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তদন্তকারীরা জানিয়েছেন। তবে আচমকে লাশ উদ্ধার হওয়াতে যে স্থানীয়রা বেশ আতঙ্কিত, তা স্পষ্ট।




