• facebook
  • twitter
  • youtube
Friday, 20 November, 2026

আইনি সচেতনতার বার্তা নিয়ে শ্যামবাজারে পদযাত্রা, পথে নামল রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ

আইনের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ। জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির

আইনি সচেতনতার বার্তা নিয়ে শ্যামবাজারে পদযাত্রা, পথে নামল রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ

আইনের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ। জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেট থেকে শ্যামবাজার বিবেকানন্দ রোডের মোড় পর্যন্ত এই পদযাত্রা হয়। রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে যৌথ ভাবে এই কর্মসূচিতে সামিল হয় স্বেচ্ছাসেবী সংস্থা ‘সংকল্প টুডে’।

১৯৮৭ সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন কার্যকর হওয়ার স্মরণে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে আয়োজিত এই পদযাত্রার সূচনা করেন রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব মুন চক্রবর্তী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার আধিকারিক, কর্মী, প্যারা লিগ্যাল ভলান্টিয়ার (পিএলভি) এবং প্যানেল আইনজীবীরা।

পদযাত্রায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা বিচারক শ্যামল গুপ্ত, শ্যামল সেনগুপ্ত, শান্তনু গঙ্গোপাধ্যায় এবং শান্তনু রায়। এ ছাড়াও কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব, কর্মী, প্যারা লিগ্যাল ভলান্টিয়ার এবং প্যানেল আইনজীবীরা অংশ নেন।

জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের(এনএএল এসএ)বিভিন্ন প্রকল্পের আওতায় সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে আইনি সহায়তার সুযোগ পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। অর্থের অভাবে যাতে কেউ আইনি পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই বার্তা ছড়িয়ে দিতেই এই পদযাত্রার আয়োজন। আইনি পরিষেবা প্রতিষ্ঠানগুলির সম্মিলিত উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আইনি অধিকার ও বিনামূল্যে আইনি সহায়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর বার্তাও উঠে আসে এই কর্মসূচিতে।