• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

রেড রোডে দুর্ঘটনা, আহত চালকসহ তিন

বুধবার দুপুর একটা নাগাদ এসএসকেএম হাসপাতালের দিক থেকে রেড রোড ধরে ধর্মতলার দিকে যাচ্ছিল গাড়িটি।

রেড রোডে দুর্ঘটনা, আহত চালকসহ তিন

প্রতীকী চিত্র।

বুধবার দুপুরে ব্যস্ত সময়ে রেড রোডে দুর্ঘটনার কবলে গাড়ি। প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে পথবিভাজিকায় ধাক্কা, তারপর উলটে যায় গাড়িটি। ঘটনায় আহত হয়েছে গাড়ির চালকসহ তিনজন।

বুধবার দুপুর একটা নাগাদ এসএসকেএম হাসপাতালের দিক থেকে রেড রোড ধরে ধর্মতলার দিকে যাচ্ছিল গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, তীব্র গতিতে ছুটে আসছিল গাড়িটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথবিভাজিকায় ধাক্কা মারে। তারপর উলটে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং স্থানীয়রা এসে চালক এবং দুই আরোহী লেক টাউনের বাসিন্দা সঞ্চিতা বাগাড়িয়া (৪৩) এবং সরলা বাগাড়িয়া (৭০) উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। যদিও চোট গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁদের।