নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের করা মামলা খারিজ করল হাইকোর্ট

Image: IANS

নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচনে বিজেপি (BJP) প্রার্থী হাসিরানি রথের (Hasirani Rath) নির্বাচনী হলফনামায় তথ্যের অসঙ্গতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছিল কংগ্রেস (Congress) । মঙ্গলবার তা খারিজ করে দিল হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে মামলাটির শুনানি শেষ হয়েছিল। সেদিন রায়দান স্থগিত রেখেছিল আদালত (Calcutta High Court) ।

হাসিরানির (Hasirani Rath) হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতার তথ্য নিয়ে আপত্তি তোলে কংগ্রেস (Congress)। তাদের দাবি, নথিতে তিনি ১৯৬৫ সালে মাধ্যমিক পাশ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তাঁর ৬০ বছরের বেশি বলে জানানো হয়েছে। সেই হিসেবে ১৯৬৬ সালে তাঁর জন্ম। কীভাবে জন্মের আগেই মাধ্যমিক পাশ করেন হাসিরানি তা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস (Congress)। এই দুই তথ্যের মধ্যে অসঙ্গতির অভিযোগ জানিয়ে হাইকোর্টের (Calcutta High Court)দ্বারস্থ হয় কংগ্রেস।

আরও পড়ুন: আমেরিকায় ইস্পাত শিল্প গড়তে প্রায় দেড় লক্ষ কোটির বিনিয়োগ ভারতীয় শিল্পসংস্থা এসার গ্রুপের, ঘোষণা ট্রাম্পের


মামলাকারীদের বক্তব্য ছিল, হাসিরানি (Hasirani Rath) কৌখালি গঙ্গাখালি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছেন বলে হলফনামায় জানিয়েছেন। ফলে তাঁর বয়স সংক্রান্ত তথ্য ঠিক হলে শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে প্রশ্ন ওঠে। এই কারণ দেখিয়ে তাঁর মনোনয়ন বাতিলের আবেদন জানানো হয়েছিল।

অন্যদিকে, নির্বাচন কমিশনের তরফে আদালতে যুক্তি দেওয়া হয়েছিল, প্রার্থীর মনোনয়ন ও হলফনামা যাচাইয়ের সময় রিটার্নিং অফিসারের সামনে আপত্তি জানানোর সুযোগ ছিল। সেই পর্যায়ে আপত্তি না তোলা হলে পরে এই বিষয়টি নিয়ে মামলা করার সুযোগ কতটা রয়েছে, তা নিয়েই প্রশ্ন তোলে কমিশন।

আরও পড়ুন: পুজো পরিক্রমায় ‘ভুয়ো পাস’ বিক্রির অভিযোগ, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের বাড়ি ইডির অভিযান

হাসিরানির (Hasirani Rath) আইনজীবী জয়দীপ করও আদালতে জানান, নির্ধারিত সময়ে আপত্তি জানানো হয়নি। তাঁর দাবি, হলফনামায় যে অসঙ্গতির কথা বলা হচ্ছে, তা ইচ্ছাকৃত নয় এবং প্রার্থীকে বিষয়টি ব্যাখ্যা করার সুযোগ দেওয়া উচিত। বিজেপির (BJP) পক্ষ থেকেও আগে দাবি করা হয়েছিল, ১৯৬৫ সালের উল্লেখটি টাইপের ভুল। দলের বক্তব্য অনুযায়ী, হাসিরানি ১৯৮০ সালে দশম শ্রেণিতে পড়াশোনা করেছিলেন। দুই পক্ষের বক্তব্য শোনার পর শুক্রবার রায় সংরক্ষিত রাখে আদালত (Calcutta High Court)। মঙ্গলবার মামলাটি খারিজ করে দেওয়া হয় (Calcutta High Court)।

নন্দীগ্রামে আগামী ৬ অক্টোবর বিধানসভা উপনির্বাচন হওয়ার কথা। ভোটগণনা হবে ৯ অক্টোবর। শুভেন্দু অধিকারী আসনটি ছেড়ে দেওয়ার পর এই উপনির্বাচনের প্রয়োজন হয়। বিজেপি (BJP) হাসিরানি রথকে (Hasirani Rath) প্রার্থী করেছে। তিনি প্রয়াত চন্দ্রনাথ রথে মা। চন্দ্রনাথ শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক ছিলেন এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর নিহত হন।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/9884APiQM2E?si=R6yjPcde8E-kVjMv” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>