• facebook
  • twitter
  • youtube
Tuesday, 1 September, 2026

আচমকা গলায় দড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির

রামপুরহাটে রহস্যমৃত্যু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের। মঙ্গলবার সকালে

আচমকা গলায় দড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির

Mamata Banerjee Photo-ANI

রামপুরহাটে রহস্যমৃত্যু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের। মঙ্গলবার সকালে কুশম্বা গ্রামের বাড়ির দোতলার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে তাঁর মৃত্যু, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে বাপের বাড়িতেই থাকছিলেন বৃষ্টি। স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। এক সন্তানকে নিয়ে তিনি ওই বাড়িতেই থাকতেন। সম্প্রতি স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছিল বলেও পরিবার সূত্রে খবর।

মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও বৃষ্টির কোনও সাড়া পাওয়া যায়নি। ঘরের দরজাও ভিতর থেকে বন্ধ ছিল। এরপর পরিবারের সদস্যরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে বৃষ্টির ঝুলন্ত দেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বৃষ্টি মুখোপাধ্যায়। দেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃষ্টির নাম এর আগে নিয়োগ দুর্নীতি মামলাতেও জড়িয়েছিল। ২০২৩ সালের মার্চে বোলপুর হাইস্কুলে তৃতীয় শ্রেণির কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় ‘অবৈধ’ ভাবে নিযুক্ত কর্মীদের তালিকায় তাঁর নাম ছিল বলে অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিও হারান তিনি।

পরিবার সূত্রে দাবি, চাকরি হারানো এবং স্বামী-শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের টানাপড়েনের পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন বৃষ্টি। তবে তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য মিলতে পারে।