• facebook
  • twitter
  • youtube
Tuesday, 20 October, 2026

গড়িয়াহাটে ওড়িশার পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

মৃতের নাম সুব্রতকুমার সাউ (৩২)। তাঁর বাড়ি ওড়িশার বলরামপুরে। মঙ্গলবার দীর্ঘক্ষণ তিনি গড়িয়াহাটের ফ্ল্যাটে ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন।

গড়িয়াহাটে ওড়িশার পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

Old Couple Deadbody Photo-Representative

গড়িয়াহাটের ফ্ল্যাট থেকে ওড়িশার এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পুলিশের একটি ট্রেনিংয়ের জন্য কলকাতায় এসেছিলেন। সহকর্মীদের সঙ্গে উঠেছিলেন গড়িয়াহাটের ওই ফ্ল্যাটে। মঙ্গলবার রাতে ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। ওড়িশা ভাষায় লেখা ওই সুইসাইড নোটটি খতিয়ে দেখছে পুলিশ।
মৃতের নাম সুব্রতকুমার সাউ (৩২)। তাঁর বাড়ি ওড়িশার বলরামপুরে। মঙ্গলবার দীর্ঘক্ষণ তিনি গড়িয়াহাটের ফ্ল্যাটে ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। কোনও সাড়াশব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেন সহকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অনেক ডাকাডাকির পরও সাড়া না মেলায় দরজা ভেঙে ঘরে ঢোকেন পুলিশকর্মীরা। দেখা যায়, গলায় গামছা দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছেন সুব্রত। এরপর তাঁর দেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।