• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

রবিবার সকাল থেকেই মেট্রোর সময়ে বড় বদল

রবিবার কলকাতায় রয়েছে কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস পরীক্ষা। আর সেই কারণেই পরীক্ষার্থীদের কথা ভেবে বড় পদক্ষেপ কলকাতা মেট্রোর

রবিবার সকাল থেকেই মেট্রোর সময়ে বড় বদল

File Photo

রবিবার কলকাতায় রয়েছে কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস পরীক্ষা। আর সেই কারণেই পরীক্ষার্থীদের কথা ভেবে বড় পদক্ষেপ কলকাতা মেট্রোর। ২ আগষ্ট ব্লু ও গ্রিন লাইনের মেট্রো পরিষেবাতে বদল আনা হয়েছে। ফলে যে সকল পরীক্ষার্থীদের দূরবর্তী স্থানে পরীক্ষার সিট পড়েছে তাদের সুবিধা হবে। রবিবার ব্ললু ও গ্রিন লাইনে প্রথম মেট্রো চলবে সকাল ৭ টা নাগাদ।

 

সকাল ৭ টা থেকে ৯টার মধ্যে প্রতি আধ ঘন্টা অন্তর চলবে মেট্রো। আর ৯ টার পর থেকে স্বাভাবিক নিয়মেই চলবে মেট্রো পরিষেবা। আগামীকাল ব্লু ও গ্রিন  লাইনে ভিড় জমতে পারে পরীক্ষার্থীদের। মনে করা হচ্ছে এমনটাই।

ব্লু লাইনে প্রথম মেট্রো চালু হবে সকাল ৭ টা থেকে। চলবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত।

সকাল ৭ টা থেকে মহানায়ক উত্তম কুমার থেকে প্রথম মেট্রো চলবে দক্ষিণেশ্বরে।

 

সকাল ৭টা ৫ নাগাদ প্রথম ব্লু লাইনে মেট্রো চলবে দমদম থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত।

 

গ্রিন লাইনে সকাল ৭ টা নাগাদ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত মেট্রো চলবে।

৭ টা ২ নাগাদ সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলবে।

তবে ব্লু ও গ্রিন লাইনে শেষ মেট্রোর সময়ের কোন পরিবর্তন হচ্ছে না। বদল হচ্ছে না গ্রিন লাইনেও।

 

হলুদ লাইনে স্বাভাবিক সময়েই চলবে মেট্রো পরিষেবা। যদিও জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো চলবে ১২.৪২ নাগাদ। যা আগে চলতো ১০.৩৬ মিনিটে। তবে এই বদল কেবল একদিনের জন্যই। তবে অরেঞ্জ ও পার্পেল লাইনে থাকবে না কোনো পরিষেবা।