শরৎ এল রে: মহালয়া আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ মিলেমিশে একাকার

Image: AI নির্মিত

বাঙালির মহালয়ার ভোর শুরু হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের দৃপ্ত কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ শুনে। আর সেই আবেশ থেকে যায় দিনভর। তাঁর কণ্ঠই জানিয়ে দেয় দুর্গাপুজো সমাগত। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আপামর বাঙালির কাছে দুর্গাপুজোর (Durga Puja) এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন।

উত্তর কলকাতার আহিরীটোলায় ১৯০৫ সালের ৪ আগস্ট মামার বাড়িতে জন্মগ্রহণ করেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র (Birendra Krishna Bhadra)। তাঁর বাবার নাম কালীকৃষ্ণ ভদ্র। তিনি একজন ভাষাবিদ ছিলেন। ফলে ছোট থেকেই ভাষা ও সাহিত্যের পরিবেশে তিনি বড় হয়ে উঠেছিলেন। যা তাঁর জীবনে অন্য মাত্রা এনে দেয়।

আরও পড়ুন: শরৎ এল রে: বাঙালির ঐতিহ্যে পরিণত হয়েছে মহালয়ার ভোরের বীরেন্দ্রকৃষ্ণের ‘মহিষাসুরমর্দিনী’


বীরেন্দ্রকষ্ণ ভদ্র (Birendra Krishna Bhadra) ১৯২৬ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন তিনি। পড়াশোনার পাঠ শেষ করে তিনি কর্মজগতে প্রবেশ করেন। সেই সময় বেতার সম্প্রচার ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছিল। তবে অল ইন্ডিয়া বা আকাশবাণী ছিল না।  মুম্বই ও কলকাতা এই দুই জায়গা থেকে বেতার সম্প্রচার হত। ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নামে কোম্পানি  এই সম্প্রচার করত।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র (Birendra Krishna Bhadra) এই কোম্পানির সঙ্গে যুক্ত হন। সালটা ১৯৩০ সাল। ৬ বছর পরেই এই সংস্থার নাম হয় অল ইন্ডিয়া রেডিও। বেতারে কোনও দৃশ্য দেখা যায় না। তাই তিনি কণ্ঠকে ব্যবহার করে দৃশ্যকল্প তৈরি করেছিলেন।

আরও পড়ুন: শরৎ এল রে: মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কি কোনও যোগ রয়েছে?

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের (Birendra Krishna Bhadra) নাম জড়িয়ে যায় মহিষাসুরমর্দিনীর সঙ্গে। ৯০ মিনিটের এই অনুষ্ঠান বাঙালির মণিকোঠায় আজ জায়গা করে নিয়েছে। দেবী দুর্গা ও অসুররাজ মহিষাসুরের যুদ্ধের কাহিনি, চণ্ডীপাঠ, সংগীত এবং আবৃত্তির সমন্বয়ে তৈরি এই অনুষ্ঠান বাঙালির উৎসবর অবিচ্ছেদ্য অংশ।

এই অনুষ্ঠানটির চিত্রনাট্য লিখেছিলেন বাণীকুমার। সংগীত পরিচালনা ও সুরারোপের দায়িত্বে ছিলেন পঙ্কজকুমার মল্লিক। আর সংস্কৃত চণ্ডীপাঠ ও বর্ণনায় কণ্ঠ দিয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র (Birendra Krishna Bhadra)। এই অনুষ্ঠানের মহালয়ায় সম্প্রচারের ইতিহাস ১৯৩১ সাল থেকে শুরু বলেই ধারণা করা হয়। পরবর্তী সময়ে এর রেকর্ডিংই প্রজন্মের পর প্রজন্মের কাছে মহালয়ার পরিচিত শব্দ হয়ে ওঠে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WBXPWleJUWk?si=z-g-BlDVFPbEpzHl” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>