• facebook
  • twitter
  • youtube
Friday, 9 October, 2026

শরৎ এল রে: গয়না ও পোশাকে ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়ায় পুরুষ হয়ে উঠুক অনন্য

সায়কের মতে, গয়নার জগতে নারী-পুরুষের প্রচলিত বিভাজনও ক্রমশ মুছে যাচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম নতুন ধরনের উপকরণ ও নকশা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে আগ্রহী

শরৎ এল রে: গয়না ও পোশাকে ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়ায় পুরুষ হয়ে উঠুক অনন্য

Image: IANS

পুজোর সাজে (Durga Puja) পুরুষরাও এখন আর পিছিয়ে নেই। তাঁরাও নিজেদের নতুনভাবে সাজিয়ে তোলে পুজোর এই ক’টা দিন। বর্তমানে পিতল ও রুপোর নানা ধরনের গয়নায় সাজিয়ে তুলছে এই প্রজন্মের পুরুষরা। কুর্তার বোতাম, ব্রোচ থেকে শুরু করে নজরকাড়া আংটি—ঐতিহ্যবাহী কারুকাজের সঙ্গে আধুনিক নকশার মেলবন্ধনে পুরুষদের সাজে আনছে নতুনত্ব।

গয়না ডিজাইনার সায়ক চক্রবর্তীর কথায়, পুজোর পোশাকের সঙ্গে মানানসই গয়না বেছে নেওয়ার ক্ষেত্রে এখন পুরুষদের সামনে অনেক বেশি বিকল্প রয়েছে। তিনি বলেন, ‘কুর্তার পিতলের বোতাম, ব্রোচ কিংবা নজরকাড়া আংটি—এ ধরনের গয়না অতিরিক্ত জাঁকজমক ছাড়াই পোশাকে একটা আলাদা মাত্রা যোগ করতে পারে।‘

সায়কের মতে, গয়নার জগতে নারী-পুরুষের প্রচলিত বিভাজনও ক্রমশ মুছে যাচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম নতুন ধরনের উপকরণ ও নকশা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে আগ্রহী। পাশ্চাত্য পোশাকের সঙ্গেও ঐতিহ্যবাহী গয়না অনায়াসে পরা যায়। এতে উৎসবের সাজে একই সঙ্গে ধরা পড়ে আধুনিকতা ও ঐতিহ্যের ছোঁয়া।

আরও পড়ুন: শরৎ এল রে: ট্র্যাডিশনাল শাড়ি থেকে রেজিনের চুড়ি, এবার দুর্গাপুজোর ফ্যাশনে থাকছে ঐতিহ্য, নতুনত্ব এবং স্বাচ্ছন্দ্যের মেলবন্ধন

পুজোর পোশাকে থাকুক বহুমুখী সাজের উপকরণ

স্টাইলিস্ট অনুপম চট্টোপাধ্যায়ের পরামর্শ, পুজোর পোশাক বাছার সময় এমন কিছু পোশাক রাখা উচিত, যা বিভিন্ন অনুষ্ঠানে নানা ভাবে পরা যায়। দিনের বেলায় অফহোয়াইট বা দুধসাদা লিনেন শার্টের সঙ্গে ডেনিম জিন্স হতে পারে সহজ অথচ স্মার্ট পছন্দ। সন্ধ্যার অনুষ্ঠানে আরও পরিশীলিত সাজের জন্য বেছে নেওয়া যেতে পারে কালো শার্ট।

অনুপমের মতে, পুজোয় সাজতে পুরুষদের আলমারি ভর্তি ড্রেসের প্রয়োজন নেই। ভালো মানের কালো বা নীল জিন্সের সঙ্গে সাদা লিনেন কিংবা কালো শার্টেই তৈরি হতে পারে একাধিক লুক। সঙ্গে মানানসই বেল্ট, জুতো ও ঘড়ি সাজকে এনে দেবে পূর্ণতা।

আরও পড়ুন: শরৎ এল রে: দেবীপক্ষ কী এবং তার গুরুত্ব কী জানেন?

যাঁরা সাবেকি পোশাক পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে ছোট বা লম্বা কুর্তা, চুড়িদার, পাটিয়ালা প্যান্ট এবং ধুতির মতো বিকল্প পোশাক। আবার ক্যাজুয়াল সাজে সাদা স্নিকার্স পরলে পোশাকে যোগ হতে পারে আধুনিকতার ছোঁয়া।

অনুপমের পরামর্শ, পুজোর সাজে স্বাচ্ছন্দ্য এবং পরিপাটির মধ্যে ভারসাম্য রাখা জরুরি। অনুষ্ঠান ও পরিস্থিতি বুঝে ভারতীয় বা পাশ্চাত্য পোশাক বেছে নেওয়া যেতে পারে। আর সাজে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে যোগ করবে উপযুক্ত অনুষঙ্গ।

দেখুন: