• facebook
  • twitter
  • youtube
Saturday, 12 September, 2026

রবিবার ৪ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ে সেতুর স্টে ও হোল্ডিং ডাউন কেবল, বিয়ারিং-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের মেরামতি ও প্রতিস্থাপনের কাজ চলবে

রবিবার ৪ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

Image: ANI

বিদ্যাসাগর সেতুর (Hoogly Bridge) রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর, রবিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সেতুটি(Hoogly Bridge) সম্পূর্ণ বন্ধ থাকবে। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের (Ajay Nanda) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ে সেতুর(Hoogly Bridge) স্টে ও হোল্ডিং ডাউন কেবল, বিয়ারিং-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের মেরামতি ও প্রতিস্থাপনের কাজ চলবে।

আরও পড়ুন: BRICS-এ যোগ দিতে ৭ বছর পর ভারতে শি জিনপিং, মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে জল্পনা

সেতু (Hoogly Bridge) বন্ধ থাকায় যানবাহন চলাচলের জন্য একাধিক বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে। এজেসি বোস রোড দিয়ে জিরাট আইল্যান্ডের দিক থেকে আসা পশ্চিমমুখী যানবাহন টার্ন ভিউ হয়ে হেস্টিংস ক্রসিং, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে যাবে। কে পি রোডের জে অ্যান্ড এন আইল্যান্ড দিক থেকে আসা যানবাহনও ১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিং দিয়ে বিকল্প পথে হাওড়া ব্রিজে পৌঁছবে।

আরও পড়ুন: আজ থেকে শুরু BRICS সম্মেলন, দিল্লিতে মোদীর আতিথেয়তায় বিশ্বনেতারা

অন্যদিকে, খিদিরপুরের দিক থেকে আসা পূর্বমুখী যানবাহন হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে। বিদ্যাসাগর সেতুর (Hoogly Bridge) র‍্যাম্প এড়িয়ে কে পি রোডের যানবাহনও ওয়াই-পয়েন্ট হয়ে বিকল্প পথে চলবে। প্রয়োজন অনুযায়ী আরও কিছু সংযোগকারী রাস্তায় যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে।