অভিযোগ, একটি মামলার তদন্তের দায়িত্বে ছিলেন ওই পুলিশ আধিকারিক। তদন্ত ঠিকমতো করা এবং অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে অভিযোগকারীর কাছে ১০ হাজার টাকা দাবি করেন তিনি। টাকা না দিলে তদন্তে গাফিলতি করা হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
এরপরই দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হন অভিযোগকারী। লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতে দুর্নীতি দমন শাখা।
পরিকল্পনা অনুযায়ী, শনিবার অভিযোগকারীর কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হানা দেন আধিকারিকেরা। হাতেনাতেই গ্রেপ্তার করা হয় গোয়ালপোখর থানার ওই সাব-ইন্সপেক্টরকে।
উল্লেখ্য, গত ৮ আগস্ট থেকে ১৯ নভেম্বর পর্যন্ত রাজ্যে দুর্নীতির অভিযোগে ২৬টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন শাখা। সেই মামলাগুলির ভিত্তিতে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৩৪ জন।
ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি দমন শাখার কাজে গতি আনতে তিন আইপিএস আধিকারিক মুরলীধর শর্মা, আকাশ মাঘারিয়া এবং কামনাশিস সেনকে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের নেতৃত্বেই চলছে এই অভিযান।
এর আগে হুগলি জেলা পরিষদের এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকেও ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এক ঠিকাদারের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরে দুর্নীতি দমন শাখা।




