• facebook
  • twitter
  • youtube
Friday, 6 November, 2026

দীপাবলি তেও জেলেই থাকতে হচ্ছে দিলীপকে,রক্ষাকবচের আবেদন খারিজ হাইকোর্টে

কলকাতা হাই কোর্ট থেকে রক্ষাকবচ পেলেন না ডায়মন্ড হারবারের বিধায়ক দিলীপ মণ্ডল। তাঁর দায়ের করা রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল আদালত।

দীপাবলি তেও জেলেই থাকতে হচ্ছে দিলীপকে,রক্ষাকবচের আবেদন খারিজ হাইকোর্টে

Image: FB/Dilip.Mondal.Officia

কলকাতা হাই কোর্ট থেকে রক্ষাকবচ পেলেন না ডায়মন্ড হারবারের বিধায়ক দিলীপ মণ্ডল। তাঁর দায়ের করা রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল আদালত। কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ না দিয়েই মামলাটি খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্টের পূজা অবকাশকালীন বিশেষ বেঞ্চ।

আবেদনকারী সুমিত রায়ের পক্ষের আইনজীবী কিশোর দত্তর দাবি, ৪ মে ২০২৬ নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তাঁর বিরুদ্ধে মোট ৩৭টি অভিযোগ দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে যাতে নতুন করে আর কোনও এফআইআর দায়ের না করা হয়, সেই নির্দেশ চেয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিলীপ মণ্ডল।

আবেদনকারীর আরও দাবি, ৪ মে ২০২৬ নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তাঁর বিরুদ্ধে মোট ৩৭টি অভিযোগ দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে যাতে নতুন করে আর কোনও এফআইআর দায়ের না করা হয়, সেই নির্দেশ চেয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিলীপ মণ্ডল।

অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে পাল্টা সওয়াল করা হয়। সরকারের আইনজীবীরা অভিযোগ করেন, উচ্চপদস্থ আধিকারিকদের হুমকি দেওয়ার মতো বিষয় রয়েছে। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগের প্রসঙ্গও আদালতে তুলে ধরা হয়।

উল্লেখ্য, বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন দিলীপ মণ্ডল। এই পরিস্থিতিতে তাঁর রক্ষাকবচের আবেদন ঘিরে আদালতের সিদ্ধান্তের দিকে নজর ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনও অন্তর্বর্তী সুরক্ষা না দিয়েই আবেদনটি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।

ফলে নতুন করে এফআইআর দায়েরের ক্ষেত্রে সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হলেও আপাতত কোনও রক্ষাকবচ পেলেন না বিষ্ণুপুরের বিধায়ক।