• facebook
  • twitter
  • youtube
Thursday, 24 September, 2026

নন্দীগ্রামে মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হাইকোর্টের

নির্বাচনের মুখে এক প্রার্থীর আইনি লড়াই ঘিরে এখন আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের। শুক্রবারের শুনানির পর মিলন প্রধানের নির্বাচনী লড়াই এবং জামিনের ভবিষ্যৎ নিয়ে আরও স্পষ্টতা মিলতে পারে।

নন্দীগ্রামে মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হাইকোর্টের

Image: Social Media

নির্বাচনের ময়দানে লড়াই করার সুযোগ পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তাঁর জামিনের আবেদনের শুনানিতে আপাতত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, ‘অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে দিচ্ছি। নির্বাচনে লড়তে দিন। মূল মামলার শুনানি শেষে আদালত সিদ্ধান্ত নেবে পুরোপুরি জামিন মঞ্জুর হবে কি না।’

মিলন প্রধানের হয়ে জামিনের আবেদন করেন আইনজীবী মিলন মুখোপাধ্যায়। সেই আবেদনের তীব্র বিরোধিতা করেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। এদিকে বিচারপতি ঘোষের অন্তর্বর্তী জামিনের নির্দেশের বিরোধিতা করে রাজ্যের পক্ষ থেকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশকে চ্যালেঞ্জ করেই ওই মামলা করা হয়েছে বলে আদালত সূত্রে খবর। শুক্রবার সকালে সেই মামলার শুনানি হওয়ার কথা।

অন্যদিকে, মিলন প্রধানের আইনজীবী মিলন মুখোপাধ্যায়ের অভিযোগ, নিম্ন আদালতে কারচুপি করে অন্য একটি মামলায় মিলন প্রধানকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। তাঁর দাবি, পরবর্তীতে নিম্ন আদালতের সেই নির্দেশ খারিজ করে দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে আগামীকাল অর্থাৎ শুক্রবার বিকেল চারটের সময় বিষয়টির দ্রুত শুনানি করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নির্বাচনের মুখে এক প্রার্থীর আইনি লড়াই ঘিরে এখন আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের। শুক্রবারের শুনানির পর মিলন প্রধানের নির্বাচনী লড়াই এবং জামিনের ভবিষ্যৎ নিয়ে আরও স্পষ্টতা মিলতে পারে।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ছিলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের স্ত্রী এবং কন্যা। এছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও এআইসির সদস্য তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের দায়িত্বে থাকা প্রকাশ যোশী।

আরও পড়ুন: ২০০৭-এর মামলা, ভোটের মুখে ২০২৬-এ গ্রেপ্তার! হাইকোর্টে স্বস্তি মিলন প্রধানের

কলকাতা হাইকোর্ট কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের স্ত্রী অর্পিতা প্রধান কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তিনি কোন রাজনৈতিক ব্যক্তি নন। তার স্বামী কংগ্রেসের একজন সক্রিয় কর্মী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একরাশ খুব উপড়ে দিয়ে তিনি বলেন, ‘একসময় শুভেন্দু অধিকারী এবং আমার স্বামী মিলন প্রধান এক সঙ্গেই রাজনীতি করতেন। আজকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী অথচ আমার স্বামী কংগ্রেস করে বলে তাকে খুনের মামলায় জড়িয়ে দিয়েছেন। আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে আমার স্বামীর সসম্মানে জেলমুক্তি হবেন।’