• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

আজ থেকে হরিয়ানায় সপ্তাহব্যাপী লকডাউন 

দেশের ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের চেন ভাঙর লক্ষ্যে কঠিন পদক্ষেপ হিসেবে আগামিকাল থেকে টানা এক সপ্তাহ রাজ্যে লকডাউন ঘােষণা করল হরিয়ানা প্রশাসন। 

আজ থেকে হরিয়ানায় সপ্তাহব্যাপী লকডাউন 

প্রতীকী ছবি (File Photo: iStock)

দেশের ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের চেন ভাঙর লক্ষ্যে কঠিন পদক্ষেপ হিসেবে আগামিকাল থেকে টানা এক সপ্তাহ রাজ্যে লকডাউন ঘােষণা করল হরিয়ানা প্রশাসন। 

রাজ্যে নতুন করে ১৩,৫৮৮ জন সংক্রামিত হয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ টুইট করে বলেন, ‘৩ মে থেকে পুরাে রাজ্যে টানা সাতদিন লকডাউন ঘােষণা করা হল। গুরগাঁও, ফরিদাবাদ, পঞ্চকুলা, শােনিপত, রােহতক, কারনাল, হিসার, সিরসা ও ফতেহাবাদে সপ্তাহান্তের লকডাউন ঘােষণা করা হয়েছিল। কেননা, এই জায়গাগুলােয় সর্বাধিক কোভিড সংক্রমণ হয়েছে। 

রাজ্যে মােট কোভিড আক্রান্তের সংখ্যা ৫,০১,৫৬৬। মােট মৃত্যু হয়েছে ৪৩১৪ জনের।