• facebook
  • twitter
  • youtube
Sunday, 23 August, 2026

মুম্বাইয়ে ‘বাপ্পা’-র মূর্তি ভেঙে বিপত্তি, মৃত ২, আহত ৫

সময়মতো সরে যাওয়ায় সে বেঁচে যায়। তাঁর দাবি, মুর্তিটির ওজন প্রায় ৩ হাজার কেজি ছিল। মৃত ব্রিজেশ যোশি তাঁদেরই আবাসনে থাকতেন। মূর্তির নীচে চাপা পড়ার পর স্থানীয়রা অনেক কষ্টে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

মুম্বাইয়ে ‘বাপ্পা’-র মূর্তি ভেঙে বিপত্তি, মৃত ২, আহত ৫

Photo: Facebook

মুম্বাইয়ে গণেশ চতুর্থীর উৎসব শুরু আগেই মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাতে দক্ষিণ মুম্বাইয়ে ভূলেশ্বর এলাকায় গণেশমূর্তি শোভাযাত্রা করে মণ্ডপে নিয়ে আসার সময়ে দুর্ঘটনা ঘটে। সেই সময় ২২ ফুট উচ্চতার বিশাল মুর্তি বহনকারী কাঠামো ভেঙে পড়ে। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন। তাঁদের মধ্যে ২ জন শিশু রয়েছে।

শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-এর আধিকারিক এবং মুম্বাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মূর্তির কাঠামোর কয়েকটি নাট-বল্টু ঢিলে হয়ে যাওয়ার কারণেই সেটি আচমকা ভেঙে পড়ে যায়।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সংকেত নেভশে ও ব্রিজেশ হেমন্ত যোশিকে মৃত ঘোষণা করেন। আহত ৫ জন হলেন বৈভব ঘেনান্ড (৩৮), পবন চৌরাসিয়া (২৫), লাবণ্য গানের (৫) এবং দিব্যা গানের (৭)। পাঁচজন আহতের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে মূর্তির একটি হাত ভেঙে পড়ে। তাঁর নাতি মূর্তির পায়ের কাছে বসেছিল। তবে সময়মতো সরে যাওয়ায় সে বেঁচে যায়। তাঁর দাবি, মুর্তিটির ওজন প্রায় ৩ হাজার কেজি ছিল। মৃত ব্রিজেশ যোশি তাঁদেরই আবাসনে থাকতেন। মূর্তির নীচে চাপা পড়ার পর স্থানীয়রা অনেক কষ্টে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ওড়িশার উপকূলের কাছে ডুবল পানামার পতাকাবাহী জাহাজ, নিখোঁজ ২২

অন্য একজন স্থানীয় বাসিন্দা রাকেশ চৌহান জানান, গণেশের আগমন উপলক্ষে এলাকায় বহু মানুষ জড়ো হয়েছিলেন। সবাই আনন্দে নাচছিলেন। আচমকা দুর্ঘটনা ঘটায় কেউ কিছু বুঝে ওঠার সুযোগ পাননি। মুম্বাই ও মহারাষ্ট্রে অত্যন্ত জনপ্রিয় ১১ দিনের গণেশোৎসব এ বছর ১৪ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা। উৎসব উপলক্ষে বাড়ি ও মণ্ডপ ফুল, আলো ও নানা সাজসজ্জায় সাজানো হয়। তার মধ্যে গণেশের সুসজ্জিত মূর্তি প্রতিষ্ঠা করা হয়। গণেশের আগমন উপলক্ষেও বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় বিশেষ শোভাযাত্রা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।