• facebook
  • twitter
  • youtube
Tuesday, 21 July, 2026

কৃষকদের পাশে থাকা বার্তা নিয়ে খানাউরিতে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

চণ্ডীগড়, ১০ জুন– ফসলের নূ্যনতম সহায়ক মূল্য-সহ একাধিক দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে৷ তার জল গডি়য়েছে অনেক দূর৷ সোমবার হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা নিয়ে  হরিয়ানায় মমতার প্রতিনিধি দল৷ কৃষকদের সঙ্গে দেখা করল তৃণমূলের তৃণমূলের প্রতিনিধি দল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন হরিয়ানার খানাউরি সীমান্তে তৃণমূলের পাঁচ সদস্যদের প্রতিনিধি দল

কৃষকদের পাশে থাকা বার্তা নিয়ে খানাউরিতে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

চণ্ডীগড়, ১০ জুন– ফসলের নূ্যনতম সহায়ক মূল্য-সহ একাধিক দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে৷ তার জল গডি়য়েছে অনেক দূর৷ সোমবার হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা নিয়ে  হরিয়ানায় মমতার প্রতিনিধি দল৷ কৃষকদের সঙ্গে দেখা করল তৃণমূলের তৃণমূলের প্রতিনিধি দল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন হরিয়ানার খানাউরি সীমান্তে তৃণমূলের পাঁচ সদস্যদের প্রতিনিধি দল পেঁৗছাল৷ মোদি সরকারের থেকে কৃষকদের দাবি আদায়ে লড়াই চালাবে তৃণমূল, কৃষকদের পাশে দাঁডি়য়ে এই বার্তাই দিলেন ডেরেক ও ব্রায়েনরা৷
এই প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে৷ এদিন খানাউরি সীমান্তে পেঁৗছে কৃষকদের সঙ্গে কথা বলেন তাঁরা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তাঁদের পাশে থাকার আশ্বাস দেন৷ জানান, তাঁদের ন্যায্য দাবি আদায়ে মোদি সরকারের সঙ্গে লড়াই করবে তৃণমূল৷
একদিকে যখন কৃষকদের পাশে বাংলা থেকে হরিয়াণা পেঁৗছাল তৃণমূলের প্রতিনিধি দল তখন অন্যদিকে, তৃণমূলের এই হরিয়ানা সফর নিয়ে খোঁচা দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল৷ তাঁর কথায়, “ভারত গণতান্ত্রিক দেশ৷ যে যেখানে খুশি যেতেই পারে৷ তবে ওখানে পাঠানোর আগে বাংলার যেখানে ভোট পরবর্তী হিংসা হয়েছে সেখানে যান৷ জায়গাগুলো দেখুন৷ মুখ্যমন্ত্রী হরিয়ানায় দল পাঠাচ্ছেন৷ কিন্ত্ত প্রধানমন্ত্রীর শপথে পাঠানোর সময় নেই৷’