বাংলার পর এবার তামিলনাড়ু। এসআইআর প্রশ্নে মমতার দেখানো পথেই সাধারণ ভোটারদের সতর্ক করতে পথে নামছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর-এর তীব্র বিরোধিতা করে রবিবার একটি ভিডিও প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। সেখানে এসআইআর-কে ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন তিনি। তাঁর অভিযোগ, অত্যন্ত তাড়াহুড়ো করে এবং কোনওরকম স্বচ্ছতা ছাড়াই এসআইআর করা হচ্ছে।




