• facebook
  • twitter
Thursday, 19 March, 2026

ভোট চলাকালীন অভিষেককে তলব নয় ইডির

কয়লা পাচার মামলায় আগামী ১০ জুলাই পর্যন্ত সুপ্রিম স্বস্তি দিল্লি, ২০ মার্চ– সুপ্রিম সাময়িক স্বস্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ কখনও কয়লা-কেলেঙ্কারি, কখনও নিয়োগ দুর্নীতি, একাধিক মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টেডেট বা ইডি৷ তবে এবার ভোটের আগে সাময়িক স্বস্তি পেলেন অভিষেক৷ ইডি সমনের বিরোধিতায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিদায়ী সাংসদ৷

কয়লা পাচার মামলায় আগামী ১০ জুলাই পর্যন্ত সুপ্রিম স্বস্তি
দিল্লি, ২০ মার্চ– সুপ্রিম সাময়িক স্বস্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ কখনও কয়লা-কেলেঙ্কারি, কখনও নিয়োগ দুর্নীতি, একাধিক মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টেডেট বা ইডি৷ তবে এবার ভোটের আগে সাময়িক স্বস্তি পেলেন অভিষেক৷ ইডি সমনের বিরোধিতায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিদায়ী সাংসদ৷ বুধবার সুপ্রিম কোর্টে ছিল মামলার শুনানি৷ শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, লোকসভা নির্বাচন চলাকালীন অভিষেককে তলব করবে না ইডি৷ সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে আগামী ১০ জুলাই৷
শীর্ষ আদালতের নির্দেশ, লোকসভা ভোট চলা পর্যন্ত অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি৷ মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই৷ দীর্ঘদিন ধরে কয়লা পাচার মামলায় ইডির নজরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কলকাতার পাশাপাশি দিল্লিতে একাধিকবার হাজিরা দিয়েছেন তিনি৷ কলকাতায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল এদিন আবেদন করেন, লোকসভা নির্বাচন চলাকালীন অর্থাৎ আগামী জুলাই মাস পর্যন্ত দিল্লিতে যেন অভিষেককে ইডি তলব না করে৷ আবেদন করেছিলেন স্ত্রী রুজিরাও৷ সিব্বল এদিন বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ তিনি একজন সাংসদ৷ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি৷

Advertisement

আগামী ১ জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট৷ অভিষেক ইডির তদন্তে বরাবর সহযোগিতা করেছেন৷ সামনেই ভোট৷ এখন প্রচারের কাজে ব্যস্ত অভিষেক৷ ফলে এর মাঝে ইডি তলব করলে হাজিরা দেওয়া সমস্যা৷’ তিনি ইডির নির্দেশ মতো ১০ বছরের আয়করের হিসেবও জমা দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে শীর্ষ আদালতে৷ একাধিকবার তলবে সাড়া দিয়ে তিনি যে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন, সে কথাও জানিয়েছেন আইনজীবী৷ এই যুক্তি শুনে বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিথালে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানির দিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা যাবে না৷
উল্লেখ্য, কয়লা দুর্নীতি সংক্রান্ত মামলায় ২০২৩ সালের ২১ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষবার তলব করা হয়েছিল৷

Advertisement

Advertisement