হরিয়ানার গায়ক তথা ইউটিউবার অঙ্কিত বালিয়ন (Ankit Baliyan) খুনের মামলায় বড়সড় পদক্ষেপ নিল যোগী রাজ্যের পুলিশ। সোমবার সকালে শামলিতে উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং জেলা পুলিশের যৌথ অভিযানে এনকাউন্টারে সন্দেহভাজন দুই শুটারের মৃত্যু হয়েছে।। নিহতদের নাম সুমিত ও মোহিত। তাঁদের শামলির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: নেপালের হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, নিখোঁজ ৪,২৪৭
কয়েকদিন আগে জিম থেকে বেরোনোর সময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান (Ankit Baliyan)। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। খুনের পর অভিযুক্তদের ধরতে উত্তরপ্রদেশের শামলি জুড়ে কড়া নজরদারি ও গাড়ি তল্লাশি শুরু করেছিল পুলিশ। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন প্রবেশপথে নাকা চেকিং চালানো হয়।
#WATCH | Uttar Pradesh | Two prime shooters in the Haryanvi singer and actor Ankit Baliyan murder case, shot dead in an encounter with state police and the Uttar Pradesh Special Task Force (UP STF), in Shamli
Visuals from the spot pic.twitter.com/VwRoT3Btce
— ANI (@ANI) August 31, 2026
শামলির পুলিশ সুপার নরেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বিশেষ ব্লকেড চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ভোর প্রায় ৪টে নাগাদ হিজানা থানার এসএইচও বীরেন্দ্র কাসানা কর্নালের দিক থেকে আসা একটি মোটরবাইক থামানোর চেষ্টা করেন। বাইকে থাকা দুই ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলি পুলিশের গাড়িতে লাগলেও অল্পের জন্য রক্ষা পান বীরেন্দ্র কাসানা।
এরপর ওয়্যারলেসে সমস্ত ইউনিটকে সতর্ক করা হয়। পালানোর সময় অভিযুক্তরা আরও একটি চেকপোস্টে পুলিশের গাড়িতে গুলি চালায়। পরে এসডব্লুওএটি, নজরদারি দল এবং বিভিন্ন থানার আধিকারিকরা তাদের ঘিরে ফেলেন।
উত্তরপ্রদেশের এডিজে অমিতাভ যশ জানান, অঙ্কিত বালিয়নকে শামলি কোতোয়ালির কাছে খুন করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ থেকে জানা যায়, ঘটনায় চার জন শুটার জড়িত ছিল। তারা ২টি মোটরবাইকে করে পালিয়ে যায়।
পুলিশের দাবি, সোমবার সকালে ওই চারজনের মধ্যে দুই অভিযুক্ত সুমিত ও মোহিতের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে দুই কনস্টেবল আহত হন। পাল্টা অভিযানে সুমিত ও মোহিত নিহত হয়। তাঁদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। বাকি অভিযুক্ত এবং গ্যাংয়ের অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত চলছে।
#WATCH | UP | Shamli SP Narendra Pratap Singh says, “…You are aware of the serious incident that occurred on the 26th, where a young singer named Ankit Baliyan was murdered outside a gym. A case was registered, and our police team took up the challenge with great… https://t.co/bCex4cmI2g pic.twitter.com/6JQ1BWGdvU
— ANI (@ANI) August 31, 2026
গোগি গ্যাংয়ের যোগের দাবি
এদিকে, সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে অঙ্কিত বালিয়নকে (Ankit Baliyan) খুনের দায় স্বীকার করেছে গোগি গ্যাং। তবে পোস্টটি সত্যিই গোগি গ্যাংয়ের সঙ্গে যুক্ত কি না, তা যাচাই করছে পুলিশ।
পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, গ্যাংস্টার জিতেন্দ্র গোগির হত্যাকাণ্ডকে নিয়ে অঙ্কিত (Ankit Baliyan) একটি গান তৈরি করেছিল। তার সঙ্গে খুনের কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরনো কোনও বিবাদের জেরেই অঙ্কিতকে খুন করা হয়েছিল কি না, তা তদন্ত করছে পুলিশ।
#WATCH | Uttar Pradesh | Two prime shooters in the Haryanvi singer and actor Ankit Baliyan murder case, shot dead in an encounter with state police and the Uttar Pradesh Special Task Force (UP STF), in Shamli
Visuals from the hospital, where the bodies have been taken pic.twitter.com/fKeU5u0Vka
— ANI (@ANI) August 31, 2026
খুন নিয়ে রাজনৈতিক চাপানউতোর
অঙ্কিত বালিয়নের (Ankit Baliyan) খুনের পর উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল সমাজবাদী পার্টি। দলের প্রধান অখিলেশ যাদব এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে ঘটনাটিকে নির্মম বলে মন্তব্য করেন। তাঁর দাবি ছিল, ঘটনায় রাজ্যের জাট সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং খুনের সঙ্গে জড়িতদের (Ankit Baliyan)বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজবাদী পার্টি ঘটনাটি নিয়ে রাজনীতি করছে বলেও তিনি অভিযোগ করেন।
দেখুন:




