• facebook
  • twitter
  • youtube
Monday, 31 August, 2026

শিয়ালদহ স্টেশনের বাইরে খাবারের দোকানে আগুন, ধোঁযায় ঢাকল এলাকা, মেলেনি পর্যাপ্ত জল অভিযোগ দমকলের

স্টেশনের বাইরে ফুডকোর্টের একটি দোকান থেকে আচমকাই ধোঁযা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁযায় ঢেকে যায় এলাকা। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানের কাজে নামে দমকলের ২টি ইঞ্জিন

শিয়ালদহ স্টেশনের বাইরে খাবারের দোকানে আগুন, ধোঁযায় ঢাকল এলাকা, মেলেনি পর্যাপ্ত জল অভিযোগ দমকলের

Image: SNS

সোমবার সকালে শিয়ালদহ স্টেশন (Sealdaha Fire)  সংলগ্ন এলাকায় একটি খাবারের দোকানে আগুন লাগে। এর ফলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্টেশনের (Sealdaha Fire) বাইরে ফুডকোর্টের একটি দোকান থেকে আচমকাই ধোঁযা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁযায় ঢেকে যায় এলাকা। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানের কাজে নামে দমকলের ৩টি ইঞ্জিন (Sealdaha Fire)। রেল পুলিশও পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয়।

আরও পড়ুন: মোদীকে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, ইউরেনিয়াম চুক্তি থেকে ভিসামুক্ত প্রবেশ—দু’দেশের সম্পর্কে নতুন অধ্যায়

সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই শিয়ালদহ স্টেশনে  (Sealdaha Fire)নিত্য যাত্রীদের ভিড় ছিল। এদিন সকাল ৯টা ১৪ মিনিটে শিয়ালদহ স্টেশন চত্বরের বাইরের ওই খাবার দোকানে আগুন লাগে। ওই ধোঁয়া নিমেষে প্রায় গোটা স্টেশন চত্বরকে গ্রাস করে ফেলে। স্টেশনের বাইরে আগুন  (Sealdaha Fire)লাগায়  স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে জায়গায় আগুন লাগে, তার সামনেই রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার দিকে যাওয়ার প্রবেশপথ। ফলে ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

 

দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেই গার্ডরেল দিয়ে জায়গাটি ঘিরে দেন। কাচ ভেঙে ধোঁয়া বের করে দমকল কর্মীরা। ঘটনাস্থলে রয়েছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। রেল আধিকারিকরাও রয়েছে সেখানে। শিয়ালদহ দক্ষিণ ও মেন শাখার দিকে যাতায়াতের জন্য তুলনামূলক সরু রাস্তা ব্যবহার করতে হয় যাত্রী ও ট্যাক্সিচালকদের। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বড়সড় বিপদের আশঙ্কা ছিল।

আরও পড়ুন: নেপালে হড়পা বানে মৃত ৭৮৮, কাঠমাণ্ডুতে পৌঁছলেন ২০ তেলুগু তীর্থযাত্রী

দমকল সূত্রে খবর, আগুন আপাতত নিয়ন্ত্রণে। তবে পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি (Sealdaha Fire)। ঘটনাস্থলে পর্যাপ্ত জলের জোগান নিয়েও সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে দমকল। কী কারণে ওই খাবারের দোকানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।