• facebook
  • twitter
Friday, 27 February, 2026

এসআইআর নিয়ে ফের সুপ্রিম কোর্টে রাজ্য, হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত

বিচারপতি জয়মাল্য বাগচি  পাল্টা প্রশ্ন করেন— নির্বাচন কমিশন প্রশিক্ষণ না দিলে সংশ্লিষ্ট বিচারকদের প্রশিক্ষণের দায়িত্ব নেবে কে?

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে আবারও  সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল রাজ্য সরকার। তবে তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চে রাজ্যের তরফে অভিযোগ করা হয়। আদালতের নির্দেশ অমান্য করে এসআইআরের নথি যাচাই ও নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকদের প্রশিক্ষণ দিচ্ছে  নির্বাচন কমিশন।  এ নিয়ে অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার।

এ বিষয়ে বেঞ্চের অপর সদস্য বিচারপতি জয়মাল্য বাগচি  পাল্টা প্রশ্ন করেন— নির্বাচন কমিশন প্রশিক্ষণ না দিলে সংশ্লিষ্ট বিচারকদের প্রশিক্ষণের দায়িত্ব নেবে কে? আদালতের এই পর্যবেক্ষণেই স্পষ্ট হয় যে কমিশনের ভূমিকা নিয়ে শীর্ষ আদালত আপাতত কোনও আপত্তি দেখছে না।

Advertisement

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট সময়মতো সমীক্ষার কাজ শেষ করতে প্রয়োজনে ভিন্‌রাজ্য থেকে বিচারক নেওয়ার অনুমতি দিয়েছিল। পাশাপাশি, সংশ্লিষ্ট হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে ভিন্‌রাজ্যের বিচারক নিয়োগেও ছাড়পত্র দেয় কমিশনকে।

Advertisement

এ দিন ফের রাজ্যের আবেদন সত্ত্বেও আদালত জানিয়ে দেয়, এসআইআর প্রক্রিয়ায় হস্তক্ষেপের সম্ভাবনা নেই। বেঞ্চ প্রশ্ন তোলে, কেন বারবার একই ইস্যুতে আদালতের দ্বারস্থ হচ্ছে রাজ্য। আগেই নির্দেশ দেওয়া হয়েছে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসআইআর তালিকা প্রকাশ করতে হবে। প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকাও প্রকাশ করা যেতে পারে।

Advertisement