• facebook
  • twitter
  • youtube
Sunday, 12 July, 2026

জয়পুরে পেট্রোল পাম্পের সামনে অগ্নিকাণ্ড, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা

জয়পুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা। শুক্রবার সকালে রাজস্থানের জয়পুরে একটি ট্রাকের সঙ্গে ট্যাংকারের সংঘর্ষের জেরে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়পুরে পেট্রোল পাম্পের সামনে অগ্নিকাণ্ড, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা

জয়পুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা। শুক্রবার সকালে রাজস্থানের জয়পুরে একটি ট্রাকের সঙ্গে ট্যাংকারের সংঘর্ষের জেরে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার ভোর সাড়ে ৫টার নাগাদ পেট্রোল পাম্পে দাঁড়ানো একটি সিএনজি ট্যাংকারে একটি ট্রাকের সঙ্গে অন্য ট্রাকের সংঘর্ষের পর আগুন ধরে যায়। বর্তমানে আগুন নেভানোর চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকেরা।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, যে ট্রাকটি অন্যান্য যানবাহনকে ধাক্কা দেয় সেটি রাসায়নিক বোঝাই ছিল।

ভাংক্রোটার স্টেশন হাউস অফিসার (এসএইচও), মনীশ গুপ্ত বলেন, আগুনটি বেশ কয়েকটি ট্রাককে গ্রাস করেছে। ঘটনার সঙ্গে জড়িত ট্রাকের সংখ্যা স্পষ্ট নয়। পুড়ে আহত কয়েক জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।