• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

কালীপুজোর ভাসানে হাড়হিম কাণ্ড, জেনারেটরে চুল জড়িয়ে মৃত্যু ছাত্রীর

শোভাযাত্রার জেনারেটরবাহী গাড়িটি রাতে গড়িয়াপোতা ঘাটে বিসর্জন দিয়ে ফিরছিল। অভিযোগ, জেনারেটরের পাশ দিয়ে যাওয়ার সময়ে দিয়ার মাথার চুল তাতে জড়িয়ে যায়। জেনারেটের বেল্টের তারে জড়িয়ে যাওয়া দিয়ার মাথা সজোরে আঘাত লাগে।

কালীপুজোর ভাসানে হাড়হিম কাণ্ড, জেনারেটরে চুল জড়িয়ে মৃত্যু ছাত্রীর

Photo: Statesman

কালী প্রতিমার বিসর্জনের আনন্দ মুহূর্তে পরিণত হল শোকে। বিসর্জনের সময়ে জেনারেটরে চুল জড়িয়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। মৃতের নাম দিয়া সরকার (১৮)। দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রের খবর, তাহেরপুরের বাদকুল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাপুজি নগর পুরন্দরপুর এলাকার বাসিন্দা দিয়া সরকার। সে বাপুজি নগর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। শুক্রবার ওই এলাকারই শুভশ্রী সংঘ বারোয়ারির কালী প্রতিমার বিসর্জন ছিল। দিয়াও অন্যান্যদের সঙ্গে প্রতিমা নিরঞ্জনে গিয়েছিল।

সূত্রের খবর, প্রতিমা নিরঞ্জনের পথে আলো জ্বালানোর জন্য জেনারেটর ভাড়া করা হয়েছিল। শোভাযাত্রার জেনারেটরবাহী গাড়িটি রাতে গড়িয়াপোতা ঘাটে বিসর্জন দিয়ে ফিরছিল। অভিযোগ, জেনারেটরের পাশ দিয়ে যাওয়ার সময়ে দিয়ার মাথার চুল তাতে জড়িয়ে যায়। জেনারেটের বেল্টের তারে জড়িয়ে যাওয়া দিয়ার মাথা সজোরে আঘাত লাগে।

জানা গিয়েছে, চুল জড়িয়ে যাওয়ার পরেই দিয়া রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে উপস্থিত লোকজন জেনারেটর বন্ধ করে দিয়াকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিয়ার। তাহেরপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। পুলিশ দিয়ার দেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে।

শনিবার ময়নাতদন্ত হয়। এর পাশাপাশি ভাসানে ব্যবহার করা সমস্ত গাড়ি এবং ওই ইঞ্জিন ভ্যান আটক করে পুলিশ থানায় নিয়ে গিয়েছে। মেয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।