• facebook
  • twitter
  • youtube
Wednesday, 12 August, 2026

ভারী বৃষ্টিতে মুম্বাইয়ের ঘাটকোপারে ধস, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২

ধ্বংসস্তূপের (Landslide in Ghatkopar) নিচে প্রথমে তিন-চার জন আটকে থাকার আশঙ্কা করা হলেও পরে স্থানীয় সূত্রে কমপক্ষে ১০ জনের আটকে থাকার খবর মেলে

ভারী বৃষ্টিতে মুম্বাইয়ের ঘাটকোপারে ধস, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২

Image: IANS

টানা ভারী বৃষ্টির জেরে বুধবার ভোরে মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় ভয়াবহ ধস (Landslide in Ghatkopar) নামে। ধ্বংসস্তূপে চাপা (Landslide in Ghatkopar) পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। বৃহন্মুম্বাই পুরনিগম (বিএমসি) এবং দমকল সূত্রে জানা গিয়েছে, ভোর ৩টে ৪৮ মিনিটে ঘাটকোপারের চিরাগ নগরের গাউশিয়া চাউলে এই ধসে (Landslide in Ghatkopar) নামে। পাথর ও কাদামাটির স্রোতে  (Landslide in Ghatkopar) ভেঙে যায় অন্তত সাতটি অস্থায়ী বাড়ি। সেই সময় অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে থাকায় তাঁরা বেরিয়ে আসার সুযোগ পাননি।

আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই রাজ্য পুলিশে ১২ হাজার কনস্টেবল নিয়োগ

ধ্বংসস্তূপের (Landslide in Ghatkopar) নিচে প্রথমে তিন-চার জন আটকে থাকার আশঙ্কা করা হলেও পরে স্থানীয় সূত্রে কমপক্ষে ১০ জনের আটকে থাকার খবর মেলে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ, দমকল ও এনডিআরএফ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখনও পর্যন্ত দু’জনের দেহ উদ্ধার হয়েছে এবং আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে (Landslide in Ghatkopar) ।

আরও পড়ুন: ইরানের হামলার হুমকি! তুরস্ক থেকে গোপনে অন্য বিমানে চড়ে পালান ট্রাম্প!

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার গণেশ শিন্দে জানিয়েছেন, এখনও পর্যন্ত দু’জনের মৃ্ত্যু নিশ্চিত হয়েছে। বৃষ্টির কারণে উদ্ধারকাজ বার বার ব্যহত হচ্ছে। ধ্বংসস্তূপের (Landslide in Ghatkopar) নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের দেহ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে। উদ্ধারকাজ এখনও চলছে (Landslide in Ghatkopar) ।

আরও পড়ুন: উত্তপ্ত রাঁচি, এবিভিপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

এদিকে, ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৮ বছরের সোহেল আনসারির মাথায় আঘাত লেগেছে এবং ১৪ বছরের মহম্মদ আনসারির পিঠে চোট রয়েছে। দু’জনেরই অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে (Landslide in Ghatkopar) ।

দেখুন: