• facebook
  • twitter
Thursday, 30 April, 2026

স্বনির্ভর গোষ্ঠীর জন্য সহজ ব্যাঙ্কিং, জিরো ব্যালান্সে সেভিংস অ্যাকাউন্ট

স্বনির্ভর গোষ্ঠীগুলি সহজে ব্যাঙ্কিং পরিষেবা পাবে। কোনও ন্যূনতম ব্যালান্সের বাধ্যবাধকতা নেই। অর্থ জমা বা তোলার ক্ষেত্রেও অতিরিক্ত খরচ দিতে হবে না।

প্রতীকী চিত্র

গ্রামীণ মহিলাদের আর্থিক স্বাধীনতা বাড়াতে নতুন উদ্যোগ নিল ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য শূন্য ব্যালান্সে বিশেষ সেভিংস অ্যাকাউন্ট চালু করা হয়েছে, যেখানে সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যাবে।

এই অ্যাকাউন্টের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলি সহজে ব্যাঙ্কিং পরিষেবা পাবে। কোনও ন্যূনতম ব্যালান্সের বাধ্যবাধকতা নেই। অর্থ জমা বা তোলার ক্ষেত্রেও অতিরিক্ত খরচ দিতে হবে না। ডাকঘরের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে গ্রামীণ এলাকায় এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। ফলে যাঁরা এখনও পুরোপুরি ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত নন, তাঁরাও সহজে এই পরিষেবার সুবিধা নিতে পারবেন।

Advertisement

এই উদ্যোগের ফলে স্বনির্ভর গোষ্ঠীগুলি আরও সক্রিয়ভাবে আর্থিক ব্যবস্থায় অংশ নিতে পারবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়নও বাড়বে।

Advertisement

Advertisement