• facebook
  • twitter
  • youtube
Friday, 21 August, 2026

জোজিলা টানেলে প্রথমবার যুক্ত হল দুই প্রান্ত

১৩.১৫৩ কিলোমিটার দীর্ঘ এই টানেল বালতাল ও মিনামার্গকে একসঙ্গে যুক্ত করবে।

জোজিলা টানেলে প্রথমবার যুক্ত হল দুই প্রান্ত

বিশ্বের দীর্ঘতম টানেল সড়ক গড়ল ভারত। কাশ্মীর ও লাদাখের মধ্যে সড়ক পথে সারা বছর যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে তৈরি হচ্ছে জোজিলা টানেল। মঙ্গলবার টানেলের ভিতরে শেষ ২.৫ মিটার পাথরের অংশ বিস্ফোরণের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়। এর ফলে প্রথমবারের মতো টানেলের দুই প্রান্ত পরস্পরের সঙ্গে যুক্ত হল।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,৫৭৮ ফুট নির্মিত এই টানেল বিশ্বের দীর্ঘতম দ্বিমুখী একক-টিউব সড়ক টানেল হিসেবে গড়ে তোলা হয়েছে। এই জোজিলান টানেলের মধ্যে একাধিক রাস্তা, সেতু এবং সংযোগকারী পরিকাঠামো রয়েছে।

১৩.১৫৩ কিলোমিটার দীর্ঘ এই টানেল বালতাল ও মিনামার্গকে একসঙ্গে যুক্ত করবে। বর্তমানে তুষারপাতের কারণে জোজিলা পাস বছরে প্রায় ছয় মাস বন্ধ থাকে। এর জন্য কাশ্মীর ও লাদাখের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। টানেল চালু হলে সেই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে অনেকে মনে করছেন।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই প্রকল্পের কাজ শেষ হয়নি। টানেলের জরুরি নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি রাস্তার কাজ শেষ করতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই টানেলের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি।