BRICS সম্মেলনকে ঘিরে নয়াদিল্লিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin), চিনের প্রেসিডেন্ট শি জিনপিং(Chinese President Xi Jinping) এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুতিন দিল্লিতে এসেছেন তাঁর সুরক্ষিত অরুস সেনাট গাড়ি নিয়ে। শি জিনপিংয়ের সঙ্গে এসেছে চিনের নিজস্ব বিশেষ নিরাপত্তা দল এবং কনভয় ব্যবস্থা। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) নিরাপত্তার মূল দায়িত্বে রয়েছে ভারতে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG)।
তিন রাষ্ট্রনেতার একসঙ্গে দিল্লিতে উপস্থিত থাকার কারণে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। বিদেশি রাষ্ট্রনেতাদের নিজস্ব নিরাপত্তার ব্যবস্থার সঙ্গে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি সমন্বয় রেখে চলছে। যাতে কোথাও কোনও ফাঁক না থাকে, সে দিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে।
BRICS ঘিরে দিল্লিতে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার নিরাপত্তাকর্মী। ভারত মণ্ডপম, রাষ্ট্রনেতাদের থাকার হোটেল এবং তাঁদের যাতায়াতের গুরুত্বপূর্ণ রুটগুলিকে একাধিক স্তরের নিরাপত্তার আওতায় আনা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, নিরাপত্তার দায়িত্বে ১০০-র বেশি NSG কমান্ডোকেও রাখা হয়েছে।
আরও পড়ুন: BRICS-এ যোগ দিতে ৭ বছর পর ভারতে শি জিনপিং, মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে জল্পনা
পুতিনের (Vladimir Putin) অরুস সেনাট: চলন্ত দুর্গ
ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) নিরাপত্তা ব্যবস্থার অন্যতম অংশ হল তাঁর বিশাল কালো অরুস সেনাট গাড়ি। এটি রাশিয়ার প্রেসিডেন্টের গাড়ি (Vladimir Putin)। রাশিয়ার গাড়ি নির্মাতা সংস্থা অরুস জানিয়েছে, রাশিয়া ও বিদেশে গুরুত্বপূর্ণ সরকারি সফরে প্রেসিডেন্টের (Vladimir Putin) ব্যবহারের জন্য এই গাড়ি তৈরি করা হয়েছে।
গাড়িটির কাঠামোর উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। এই গাড়িটিকে অনেক সময় ‘চাকার উপর দুর্গ’ বলেও বর্ণনা করা হয়।শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর অরুস সেনাটেই পুতিনের সঙ্গে কিছুক্ষণ সফর করেন মোদী।
তবে এটি শুধু যাতায়াতের গাড়ি নয়। পুতিনের (Vladimir Putin) ঘনিষ্ঠ নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাশিয়ার ফেডারেল গার্ড সার্ভিস বা FSO। প্রেসিডেন্ট ও সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার পাশাপাশি সরকারি যোগাযোগ ব্যবস্থার সুরক্ষার দায়িত্বও এই সংস্থার।
পুতিনের (Vladimir Putin)সফরের আগেই রুশ নিরাপত্তাকর্মীরা দিল্লিতে এসে তিনি যে হোটেলে থাকবেন তার দায়িত্ব নেয়। তাঁদের নিরাপত্তা বলয়ের বাইরে ভারতীয় নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে পুতিনকে (Vladimir Putin) ঘিরে কার্যত একাধিক নিরাপত্তা বলয় তৈরি হয়েছে—প্রথমে থাকছে রুশ নিরাপত্তা ব্যবস্থা এবং বাইরে থাকছে ভারতীয় নিরাপত্তার বলয়।

শি জিনপিংয়ের (Chinese President Xi Jinping) নিরাপত্তায় হোটেল থেকে আকাশপথেও নজর
চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Chinese President Xi Jinping) সফরেও রয়েছে অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা। তাঁর আগেই চিনের নিরাপত্তা দলের সদস্যরা দিল্লিতে পৌঁছে নির্দিষ্ট হোটেলের দায়িত্ব নিয়েছে।
হোটেলের যে তলায় শি(Chinese President Xi Jinping) থাকবেন, সেখান থেকে নিচের অংশ এবং ছাদ পর্যন্ত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ভারতের তরফে শি-র নিরাপত্তার দায়িত্বে রয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
তাঁর (Chinese President Xi Jinping) সফর ঘিরে আকাশপথেও বাড়ানো হয়েছে নজরদারি। নির্দিষ্ট সময়ের জন্য তাঁর হোটেলের আশপাশে উড়ান নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলার ব্যবস্থাও রয়েছে।
শি (Chinese President Xi Jinping) -র মোটরকেডও নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। চিনা প্রেসিডেন্টের (Chinese President Xi Jinping) সরকারি যাতায়াতে ব্যবহৃত হয় হংকি ব্র্যান্ডের গাড়ি। তাঁর এবারের সফরে হংকি N701 ব্যবহারের কথা জানা গিয়েছে।
আরও পড়ুন: আজ থেকে শুরু BRICS সম্মেলন, দিল্লিতে মোদীর আতিথেয়তায় বিশ্বনেতারা
রাশিয়া ও চিন—দুই দেশই নিজেদের নিরাপত্তাকর্মী এবং কিছু নিজস্ব গাড়ি ও কনভয় নিয়ে এসেছে। ফলে বিদেশি রাষ্ট্রনেতাদের নিরাপত্তা শুধু সম্মেলনের স্থান পাহারা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। প্রতিটি দেশের নিজস্ব নিরাপত্তা প্রোটোকল, গাড়ি, কর্মী এবং পরিচালন ব্যবস্থা ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।
BRICS Summit 2026 | Delhi: After their bilateral meeting, Prime Minister Narendra Modi and Russian President Vladimir Putin share a car to head to the exhibition at Bharat Mandapam.
Leaders’ Session of BRICS Business Forum will be held here shortly.
(Pics: DD News) pic.twitter.com/HuSHYUGXkA
— ANI (@ANI) September 11, 2026
মোদীর (Narendra Modi) নিরাপত্তায় SPG-র ‘জিরো এরর’ নীতি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ব্যক্তিগত নিরাপত্তায় রয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা SPG। বিদেশি রাষ্ট্রনেতাদের নিরাপত্তা ব্যবস্থার তুলনায় SPG-র দায়িত্ব ও কাজের পরিধি ভারতীয় আইনে স্পষ্টভাবে নির্ধারিত।
প্রধানমন্ত্রীর(Narendra Modi) খুব কাছ থেকে নিরাপত্তা দেওয়াই SPG-র মূল দায়িত্ব। সড়ক, রেল, বিমান, জলযান কিংবা পায়ে হেঁটে—যে কোনওভাবে প্রধানমন্ত্রী যাতায়াত করলেও এই ঘনিষ্ঠ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকে।
SPG-র নিরাপত্তা ব্যবস্থায় একাধিক স্তরের বলয়, নিয়ন্ত্রিত এলাকা, নিরাপদ অঞ্চল, মঞ্চের নিরাপত্তা এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণের মতো ব্যবস্থা থাকে। প্রধানমন্ত্রীর (Narendra Modi) দপ্তর ও বাসভবন, সরকারি অনুষ্ঠান এবং দেশ-বিদেশের সফরেও SPG নিরাপত্তা দেয়।সংস্থাটির কাজের অন্যতম মূলনীতি হল ‘জিরো এরর’ বা ভুলের কোনও সুযোগ না রাখা। BRICS সম্মেলনে SPG-র এই ঘনিষ্ঠ নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে দিল্লি পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য বিশেষায়িত নিরাপত্তা সংস্থা।
That’s the secretive armored Hongqi N701 limousine. Xi Jinping also used this car during his visit to the U.S. https://t.co/VGDGx5N04D pic.twitter.com/lOm0jVDZZJ
— DesiEsco🇮🇳 (@DesiEsco7) September 11, 2026
১১টি হোটেল, ৩৫টি রুট ঘিরে নিরাপত্তা
নিরাপত্তার প্রস্তুতি শুধু ভারত মণ্ডপমের মধ্যেই সীমাবদ্ধ নয়। রাষ্ট্রনেতা ও প্রতিনিধিদের যাতায়াতের সঙ্গে যুক্ত ১১টি হোটেল এবং ৩৫টি গুরুত্বপূর্ণ রুটকে নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে।
সম্মেলনের (BRICS)আগে বিভিন্ন রুটে মহড়াও চালানো হয়েছে। ড্রোন হামলা ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থাও। হোটেলের কর্মীদের পরিচয় ও অতীত যাচাই করা হয়েছে এবং তাঁদের নিজ নিজ রাজ্যেও প্রয়োজনীয় তথ্য খতিয়ে দেখা হয়েছে।ভারত মণ্ডপম এবং বিভিন্ন হোটেলে তল্লাশি ও নাশকতা প্রতিরোধের কাজে ১০০-র বেশি প্রশিক্ষিত স্নিফার ডগও মোতায়েন করা হয়েছে।
তিন দেশের তিন নিরাপত্তা ব্যবস্থা, সমন্বয় এক জায়গায়
পুতিনের (Vladimir Putin) সঙ্গে রয়েছে রাশিয়ার FSO এবং প্রেসিডেন্টের অরুস গাড়িকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা। শি জিনপিংয়ের (Chinese President Xi Jinping) সঙ্গে রয়েছে চিনের নিজস্ব নিরাপত্তা দল ও সরকারি গাড়ির কনভয়। আর প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) রয়েছেন আইনি কাঠামোয় পরিচালিত SPG-র সুরক্ষা বলয়ের মধ্যে।
দিল্লিতে (BRICS) এসে তিনটি পৃথক নিরাপত্তা ব্যবস্থা একই ভারতীয় নিরাপত্তা পরিকাঠামোর সঙ্গে যুক্ত হয়েছে। ফলে নিরাপত্তা শুধু সাঁজোয়া গাড়ি কিংবা রাষ্ট্রনেতাদের পাশে থাকা রক্ষীদের ঘিরে নয়। হোটেল, যাতায়াতের রাস্তা, তল্লাশি, আকাশপথের নজরদারি এবং বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী—সব মিলিয়েই তৈরি হয়েছে এই বিস্তৃত নিরাপত্তা গ্রিড (BRICS)।
দেখুন: ব্রিকস দেশগুলির হাতে বিশ্বের ৪০ শতাংশ বেশি জিডিপি, জি৭-এর অবদান মাত্র ২৯শতাংশ: পুতিন




