আজ সংসদে বেশ হবে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিল। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রহ্লাদ জোশী। আজ অর্থাৎ সোমবার লোকসভায় ‘পাবলিক এগজামিনেশন অ্যামেন্ডমেন্ট ২০২৬’ বিল পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সংশোধনী এই বিলটি পেশের পরই সংসদে আলোচনার জন্য সদস্যদের আহ্বান করবেন মন্ত্রী।
এই বিলটি আইনে পরিণত হলে প্রশ্নফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া হবেয নিশ্চিত করা যাবে ফাস্ট ট্র্যাক আদালতে এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও। সূত্র বলছে, বিল আইনে পরিণত হলে প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সঙ্গে ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে।
নিট কেলেঙ্কারির প্রতিবাদে আন্দোলনের জেরে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির তিনটি দাবির মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ অন্যতম দাবি ছিল। শনিবার সন্ধ্যায় কেন্দ্রের তরফে জানিয়ে দেোয়া হয় আপাতত শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হচ্ছে প্রহ্লাদ জোশীকে। কেন্দ্রের খাদ্য এবং ভোক্তা বিষয়ক মন্ত্রকের দায়িত্ব সামলান তিনি। অতিরিক্ত দায়িত্ব হিসাবে প্রহ্লাদ জোশীকে শিক্ষামন্ত্রী করা হয়েছে।




