পশ্চিমবঙ্গে ‘তামিলাগা ভেটরি কাজাগম’(TVK)-এর কোনও অনুমোদিত দলীয় কার্যালয় বা শাখা খোলা হয়নি। পূর্ব বর্ধমানের ফাগুপুরে সম্প্রতি টিভিকে (TVK)-র কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন চৈতালি রায়, যিনি নিজেকে দলের আহ্বায়ক বলে পরিচয় দিয়েছিলেন। তার সঙ্গে দলের কোনও সরাসরি যোগ নেই বলে জানিয়েছে টিভিকে (TVK)। থলপতি বিজয়ের (CM Vijay) সমর্থকেরা ওই কাজ করেছেন। তার সঙ্গে টিভিকে (TVK)-র সরাসরি কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কাশ্মীরের বদগাঁওয়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত লস্কর-ই তৈবার শীর্ষ নেতা
ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে টিভিকে (TVK)-র মুখপাত্র সানকাভি দ্যানাহ বলেন, পশ্চিমবঙ্গে দল আনুষ্ঠানিকভাবে কোনও শাখা বা কার্যালয় চালু করেনি। তাঁর কথায়, কোথাও এমন কোনও কার্যালয় তৈরি হয়ে থাকলে সেটি দলের অনুমোদনপ্রাপ্ত নয় এবং কেন্দ্রীয় নেতৃত্বও এই উদ্যোগ সমর্থন করে না।
পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয় খোলার উদ্যোগ প্রসঙ্গে মুখপাত্র জানান, স্থানীয় সমর্থকেরাই সম্ভবত নিজেদের উদ্যোগে এমন পদক্ষেপ করেছেন। বিজয়ের (CM Vijay) নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বহু মানুষ দলের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: এসআরএফটিআই ঘটনায় তদন্তে সিট, নেতৃত্বে কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান
তবে আপাতত তামিলনাড়ুর বাইরে সংগঠন বিস্তারের কোনও পরিকল্পনা নেই টিভিকে (TVK)-র। দলের মুখপাত্রের বক্তব্য, এই মুহূর্তে তাঁদের মূল লক্ষ্য তামিলনাড়ুতে সংগঠনকে শক্তিশালী করা এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নে মনোনিবেশ করা। একই সঙ্গে পশ্চিমবঙ্গে বিজয় ও টিভিকে (TVK)-র প্রতি আগ্রহ দেখানো সমর্থকদের ধন্যবাদও জানিয়েছে দল। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে সক্রিয় রাজনীতিতে যোগ দেন তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয় (CM Vijay)।
দেখুন:




