• facebook
  • twitter
Tuesday, 3 February, 2026

বাজেটে ভারত থেকে বিপুল টাকা পাচ্ছে ভুটান, মরিশাস, আফগানিস্তান এবং বাংলাদেশ

পড়শি এবং বন্ধু রাষ্ট্র নেপাল এবং ভুটানের জন্য সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছে দিল্লি

বাজেটে প্রতি বছরই পড়শি দেশ এবং বন্ধু দেশগুলির জন্য অর্থ বরাদ্দ করে ভারত। এবারও তার অন্যথা হয়নি। সদ্য ঘোষিত কেন্দ্রীয় বাজেটে কিছু দেশের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে, আবার কিছু দেশের জন্য কমানো হয়েছে। পড়শি এবং বন্ধু রাষ্ট্র নেপাল এবং ভুটানের জন্য সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছে দিল্লি।

ভুটানের জন্য বরাদ্দ করা হয়েছে ২ হাজার ২৮৮ কোটি টাকা আর নেপালের জন্য করা হয়েছে ৮০০ কোটি টাকা। তবে এবারের বাজেটে নেপালের বরাদ্দ বাড়ানো হয়েছে। আরেক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জন্যও বাজেটে বরাদ্দ করা হয়েছে। এবারের বাজেটে ওই দেশের জন্য ভারত বরাদ্দ করেছে ৪০০ কোটি টাকা।

Advertisement

মায়ানমারের জন্য এবারের বাজেটে বরাদ্দ কমেছে। কমে তা হয়েছে ৩০০ কোটি টাকা। আফিগানিস্তানে তালিবান সরকারের সঙ্গে সম্প্রতি ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। এবারের বাজেটে আফগানিস্তানের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে গত বারের তুলনায় এবার বাংলাদেশের বরাদ্দ অর্ধেক হয়ে গিয়েছে। গত বছরের বাজেটে ১২০ কোটি টাকা ঢাকার জন্য বরাদ্দ করেছিল কেন্দ্র, এবার সেই টাকা কমে হয়েছে ৬০ কোটি টাকা। সেই সঙ্গে মঙ্গোলিয়ার জন্য এবার ২৫ কোটি এবং সেসেলিসের জন্য ১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

Advertisement