• facebook
  • twitter
Thursday, 9 April, 2026

আসাম, কেরল এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচন, বিকেল পাঁচটা পর্যন্ত তিন রাজ্য ভোটের হার ৭৫ শতাংশর বেশি

বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার অনুযায়ী, আসামে ভোট পড়েছে ৮৪.৪২%, কেরলে ৭৫.০১%, এবং পুদুচেরিতে ৮৬.৯২%

আসাম, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বৃহস্পতিবার বিধানসভা ভোট হয়। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। কর্ণাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই তিন রাজ্য একটি করে বিধানসভা আসনে উপনির্বাচনও হয়। গোয়ার পোন্ড আসনেও বৃহস্পতিবার উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিম ভারতের ওই রাজ্যে বিধানসভার মেয়াদ আর মাত্র এক বছর অবশিষ্ট থাকায় বম্বে হাই কোর্ট উপনির্বাচন বাতিলের রায় দিয়েছে।

আসামে ১২৬টি আসনের জন্য ৭২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা আড়াই কোটি, ভোট কেন্দ্র ৩১,৪৯০টি। রাজ্যে মূল লড়াই বিজেপি ও কংগ্রেসের মধ্যে। কেরলে ১৪০টি আসনে ভোট হচ্ছে, ভোটার সংখ্যা ২ কোটি ৭০ লাখ, প্রার্থী ৮৮৩ জন। কেরলে বামপন্থীরা নিজেদের শক্তি ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন।

Advertisement

কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ৩০টি আসনের জন্য ২৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ভোট মেটার দুই সপ্তাহ পরে, ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৪৩টি আসনে ভোট হবে। পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে দুই দফায়—প্রথম দফা ২৩ এপ্রিল ১৫২ আসনে, দ্বিতীয় দফা ২৯ এপ্রিল বাকি আসনে।

Advertisement

বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার অনুযায়ী, আসামে ভোট পড়েছে ৮৪.৪২%, কেরলে ৭৫.০১%, এবং পুদুচেরিতে ৮৬.৯২%। উপনির্বাচনে কর্ণাটকের দক্ষিণ দেভানাগড়ে ৬৩.০৪%, বাগালকোটে ৬৫.৬৮%, নাগাল্যান্ডের করিডংয়ে ৮০.৬২% এবং ত্রিপুরার ধর্মনগরে ৭৯.৮৪% ভোট পড়েছে।

যথেষ্ট ভোট পড়েছে বলে মনে করা হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে আসাম-কেরল-বিধানসভা এবং পুদুচেরিতে জনগণের প্রতিনিধি নির্বাচন হবে, যেখানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক দলের লড়াই নজরকাড়া।

Advertisement