আচার্য বালকৃষ্ণ মহারাজ, নতুন দিল্লির কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শ্রীনিবাস ভারখেদি এবং ব্যাঙ্গালুরু থেকে আগত অধ্যাপক ড. শিবানী পতঞ্জলি আয়ুর্বেদ হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত প্যাথলজি ল্যাবে অত্যাধুনিক রক্ত পরীক্ষার যন্ত্র ‘মাইন্ডরে বিসি ৭৬০’ স্বয়ংক্রিয় ‘হেমাটোলজি অ্যানালাইজার’-এর উদ্বোধন করেছেন।
এই অনুষ্ঠানে আচার্য বালকৃষ্ণ বলেন যে, রোগীর কল্যাণই আমাদের প্রধান উদ্দেশ্য। আমরা ক্রমাগত রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছি।
Advertisement
আচার্য বালকৃষ্ণ আরও বলেন যে, ‘মাইন্ডরে বিসি ৭৬০’ স্বয়ংক্রিয় ‘হেমাটোলজি অ্যানালাইজার’ হল একটি অত্যাধুনিক রক্ত পরীক্ষার যন্ত্র যার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে রক্তের সবরকম গণনা এবং ইএসআর সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে। এটি শরীরের বিভিন্ন তরল পদার্থের সঠিক পরিমাপ এবং পার্থক্য নির্ণয় করতে পারে। এর ফলে রক্তাল্পতা (অ্যানিমিয়া), লিউকেমিয়া (এক ধরনের রক্তের ক্যান্সার), থ্রম্বোসাইটোপেনিয়া (রক্তে প্লেটলেটের সংখ্যা কমে যাওয়া), থ্রম্বোসাইটোসিস (নানা পরজীবীজনিত রোগ), রক্তে বিষক্রিয়ার কারণে সৃষ্ট সংক্রামক রোগ যেমন সেপসিস ইত্যাদিতে আক্রান্ত রোগীদের উপকার হবে।
Advertisement
তিনি বলেন, একদিকে পতঞ্জলি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যেমন যোগ, আয়ুর্বেদ, নানা প্রাকৃতিক চিকিৎসা যেমন পঞ্চকর্ম, শতকর্ম ইত্যাদির মাধ্যমে রোগীদের সুস্থ থাকতে সাহায্য করে, অন্যদিকে পতঞ্জলির এনএবিএইচ স্বীকৃত বিশ্বের সেরা আয়ুর্বেদিক হাসপাতাল, এনএবিএল স্বীকৃত বিশ্বমানের প্যাথলজি ল্যাব, আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত ডেন্টাল, চক্ষু ও ইএনটি ক্লিনিক – ইত্যাদি চিকিৎসা ও গবেষণা কেন্দ্র রয়েছে। এছাড়াও পতঞ্জলি আয়ুর্বেদ হাসপাতালের রেডিওলজি বিভাগে এক্স-রে এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে রোগনির্ণয়ের নানা সুবিধাও রয়েছে।
এই অনুষ্ঠানে এম.ডি. প্যাথলজিস্ট ডাঃ এস. রেণুকা, মনোজ কুমার সিং, মনীশ লাখেদা, দীনেশ পালি, সঞ্জয় কুমার, কেতন ও সোমদেব প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement



