• facebook
  • twitter
Saturday, 2 May, 2026

পাঞ্জাবে আস্থা ভোটে জয়ী আপ, স্বস্তি কেজরি শিবিরে

রাঘ চাড্ডাসহ ৭ জন সাংসদ আম আদমি পার্টি ছাড়ার পর  গুঞ্জন ছড়িয়েছিল পাঞ্জাবেও অবস্থা খারাপ। হরিয়ানায় আপের প্রাক্তন রাজ্য সভাপতি নবীন জয়হিন্দ দাবি করেন, পাঞ্জাবে দলের অভ্যন্তরে অসন্তোষ চরমে এবং প্রায় ২৮ জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়। তবে এই জল্পনার মাঝেই বড় স্বস্তি পেয়েছে

রাঘ চাড্ডাসহ ৭ জন সাংসদ আম আদমি পার্টি ছাড়ার পর  গুঞ্জন ছড়িয়েছিল পাঞ্জাবেও অবস্থা খারাপ। হরিয়ানায় আপের প্রাক্তন রাজ্য সভাপতি নবীন জয়হিন্দ দাবি করেন, পাঞ্জাবে দলের অভ্যন্তরে অসন্তোষ চরমে এবং প্রায় ২৮ জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়।

তবে এই জল্পনার মাঝেই বড় স্বস্তি পেয়েছে আপ শিবির। পাঞ্জাব বিধানসভায় আস্থা ভোটে নিরঙ্কুশ জয় পেয়েছে দলটি। ১১৭ সদস্যের বিধানসভায় আপের বিধায়ক সংখ্যা ৯৪, যা তাদের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে। বিরোধী শিবিরে রয়েছে ১৬ জন কংগ্রেস বিধায়ক, বিজেপির ২ জন, বিএসপি ও শিরোমণি আকালি দলের একজন করে এবং একজন নির্দল বিধায়ক।

Advertisement

রাজ্যসভায় আপের ১০ জন সাংসদের মধ্যে ৭ জনের দলত্যাগে আস্থা ভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সেই সব আশঙ্কা উড়িয়ে দেন। তিনি বলেন, ‘দল ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানো হচ্ছিল, যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।‘ পাশাপাশি তিনি আরও জানান, ৪০ থেকে ৬৫ জন বিধায়ক দল ছাড়তে পারেন—এমন যে জল্পনা চলছিল, আস্থা ভোটের ফলাফল সেই সব ধারণার অবসান ঘটিয়েছে।

Advertisement

এর আগে রাঘব চাড্ডাকে রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরানো হয়, যা থেকেই তাঁর দলবদলের জল্পনা শুরু হয়। তাঁর জায়গায় অশোক মিত্তলকে দায়িত্ব দেওয়া হলেও পরবর্তীতে তিনিও বিজেপিতে যোগ দেন। শেষ পর্যন্ত রাঘবের দলত্যাগ সেই জল্পনাকে সত্যি প্রমাণ করে।

এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছিলেন, পাঞ্জাবে আপ সরকারের পতন সময়ের অপেক্ষা। তবে আস্থা ভোটে জয়ের ফলে আপ নেতৃত্ব কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

 

 

Advertisement