• facebook
  • twitter
  • youtube
Thursday, 13 August, 2026

৩৬ মিনিটে ৭টি বিল পাস, প্রশ্নোত্তর পর্ব অধরা

বিক্ষোভে সংসদ অচল থাকলেও আইন প্রণয়নে পিছিয়ে নেই সরকার

৩৬ মিনিটে ৭টি বিল পাস, প্রশ্নোত্তর পর্ব অধরা

Image: ANI

চলতি বাদল অধিবেশনে (Parliament Monsoon Session 2026) বিরোধীদের লাগাতার বিক্ষোভে বারবার অচল হয়েছে সংসদ। দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নিয়ে সরকারকে নিশানা করেছে বিরোধীরা। এর ফলে সংসদের (Parliament Monsoon Session 2026) কার্যকরী সময় কমলেও আইন প্রণয়নের ক্ষেত্রে যে সরকার খুব একটা পিছিয়ে নেই, পাস হওয়া বিলের সংখ্যা থেকেই তা স্পষ্ট। অধিবেশন শেষ হতে এখনও দু’দিন বাকি।

তার মধ্যেই এনডিএ সরকার ১৯টি বিল পাস করিয়েছে। এর মধ্যে এক পর্যায়ে মাত্র ৩৬ মিনিটে ৭টি বিল পাস হয়েছে। অর্থাৎ, গড়ে একটি বিল পাস করতে সময় লেগেছে মাত্র ৫ মিনিট। বিরোধীদের অভিযোগ, দ্রুত বিল পাস করা হলেও সেগুলি নিয়ে প্রয়োজনীয় বিতর্কের সুযোগ দেওয়া হয়নি।

সাংসদদের (Parliament Monsoon Session 2026) কয়েকটি সংশোধনী প্রস্তাবের কারণে কিছু বিল পাস করতে তুলনামূলক বেশি সময় লেগেছে। তবে সামগ্রিকভাবে দ্রুততার সঙ্গে বিল পাসের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।সংসদের কার্যকরী সময়ের পরিসংখ্যানও পরিস্থিতির অন্য একটি দিক তুলে ধরছে। প্রতিদিন ৬ ঘণ্টা করে ১৫ দিন সংসদ চললে মোট ৯০ ঘণ্টা কাজ হওয়ার কথা।

আরও পড়ুন: বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন মেসি, আবেগঘন খোলা চিঠিতে ফুটবল ভবিষ্যৎ নিয়েও বাড়ালেন জল্পনা

সেখানে চলতি অধিবেশনে লোকসভা এখনও পর্যন্ত চলেছে মাত্র ১৫ ঘণ্টা ৩৬ মিনিট। রাজ্যসভায় অধিবেশন চলেছে ২৪ ঘণ্টা ২১ মিনিট। 
সেখানে গড়ে প্রতিটি বিল পাস করাতে সময় লেগেছে ১ ঘণ্টা।  ব্যাপক বিক্ষোভ ও হট্টগোলের মধ্যেও সরকার তার আইন প্রণয়নের কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে পেরেছে।

এই অধিবেশনে সরকারের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য ‘পাবলিক এগ্‌জামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল’ পাস করানো। এই বিল নিয়ে লোকসভায় ১১ ঘণ্টা এবং রাজ্যসভায় ৭ ঘণ্টা ১৪ মিনিট আলোচনা হয়েছে। অর্থাৎ, সব বিলই যে কোনও আলোচনা ছাড়াই পাস হয়েছে, তা নয়।

তবে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে সংসদের প্রশ্নোত্তর পর্ব। চলতি অধিবেশনে (Parliament Monsoon Session 2026) এখনও পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব কার্যত অনুষ্ঠিতই হতে পারেনি। ফলে সাংসদরা সরকারের কাছে সরাসরি প্রশ্ন তুলে জবাব চাওয়ার সুযোগও পাননি। লোকসভার স্পিকার ওম বিড়লাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: জেলে ইমরান ‘মৃত’? পাক সাংবাদিকের দাবিতে তোলপাড়, পরিবারের সাক্ষাতের দাবি, পথে নামার হুঁশিয়ারি পিটিআইয়ে

১৮তম লোকসভার বিভিন্ন অধিবেশনের (Parliament Monsoon Session 2026) পরিসংখ্যান বলছে, প্রশ্নোত্তর পর্বে একাধিকবার বহু সময় নষ্ট হয়েছে। ২০২৪-এর বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের ৩ শতাংশ সময় নষ্ট হয়েছিল। ওই বছরের শীতকালীন অধিবেশনে তা বেড়ে হয় ৫৬ শতাংশ। ২০২৫-এর বাজেট অধিবেশনে ২২ শতাংশ এবং বাদল অধিবেশনে ৭৭ শতাংশ সময় নষ্ট হয়। শীতকালীন অধিবেশনে তা ছিল ৩৩ শতাংশ। ২০২৬-এর বাজেট অধিবেশনেও প্রশ্নোত্তর পর্ব বার বার বিঘ্নিত হয়েছে।

চলতি অধিবেশনে (Parliament Monsoon Session 2026) লোকসভায় বিরোধীদের স্লোগান এবং রাজ্যসভায় বারংবার কক্ষত্যাগের ঘটনার মধ্যেও একের পর এক বিল পাস হয়েছে। বিরোধীদের বক্তব্য, সংসদে আইন প্রণয়নের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিলগুলি নিয়ে বিস্তারিত আলোচনা এবং সরকারের জবাবদিহির সুযোগও সমান জরুরি। ফলে ১৯টি বিল পাস হলেও সংসদীয় কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

দেখুন: