• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

বিশাখাপত্তনমে হিন্দুস্থান পেট্রোলিয়ামের প্ল্যান্টে ভয়াবহ আগুন, নিখোঁজ ৬ কর্মী

হিন্দুস্থান পেট্রোলিয়ামের প্ল্যান্টে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল মঙ্গলবার। আগুন লাগার ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের হিন্দুস্থান পেট্রোলিয়ামের প্ল্যান্টে।

বিশাখাপত্তনমে হিন্দুস্থান পেট্রোলিয়ামের প্ল্যান্টে ভয়াবহ আগুন, নিখোঁজ ৬ কর্মী

হিন্দুস্থান পেট্রোলিয়ামের প্ল্যান্টে ভয়াবহ আগুন। (Photo: IANS)

হিন্দুস্থান পেট্রোলিয়ামের প্ল্যান্টে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল মঙ্গলবার। আগুন লাগার ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের হিন্দুস্থান পেট্রোলিয়ামের প্ল্যান্টে। আগুনের ভয়াবহতায় আশেপাশের এলাকা কালাে ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। আগুন লাগার খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তেল পরিশােধন ইউনিটের পাইপ লাইনে বিস্ফোরণ হয় তার ফলেই আগুন লাগার ঘটনা ঘটে। যে সময়ে প্ল্যান্টে আগুন লাগে সে সময় ৬ জন কর্মী উপস্থিত ছিলেন, যদিও তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। নৌবাহিনীর বিশাল দল নিখোঁজ হওয়া ছয় শ্রমিকের খোঁজ চালাচ্ছে।

এ বিষয়ে বিশাখাপত্তনম পুলিশের ডিভিশনাল কমিশনার ঐশ্বর্য রস্তগী জানাচ্ছেন, এইচপিসিএলের তিন নম্বর ইউনিটে আগুন লাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আরাে ইঞ্জিন আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কি কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।