দিল্লিতে বাড়ি ভেঙে মৃত্যু ২ জনের। মৃতদের মধ্যে রয়েছে তিন মাসের এক শিশুও। মঙ্গলবার সকালে পূর্ব দিল্লির শাহদরা জেলার জ্বালা নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া সাত থেকে আট জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর।
জ্বালা নগর শ্মশানঘাটের কাছে বিবেক বিহার থানার অন্তর্গত এলাকায় বাড়িটি ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং পুলিশবাহিনী। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পাঠানো হয় অ্যাম্বুল্যান্সও।
#WATCH | Delhi | An old house collapsed in the Jwala Nagar area, under the jurisdiction of the Vivek Vihar police station in the Shahdara district, today. Teams from the Fire Department and Delhi Police, and ambulance services rushed to the site and rescued 7-8 people. A three-month-old child has lost his life in the incident North MCD Chairman Pankaj Luthra says, ” This was a 40- 50-year-old building. A three-month-old child died in the incident.”
— ANI (@ANI) November 17, 2026
উত্তর এমসিডির চেয়ারম্যান পঙ্কজ লুথরা জানিয়েছেন, দুর্ঘটনায় তিন মাসের এক শিুশুর মৃত্যু হয়েছে। তাঁর দাবি, বাড়িটি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরনো ছিল। বাড়ি ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: উত্তরখণ্ডে নদীখাতে পড়ল বাস, মৃত ৮, আহত বেশ কয়েকজন
প্রাথমিকভাবে উদ্ধারকারী দলের ধারণা, ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে নেই। তবে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলে রয়েছেন দিল্লি পুলিশ ও দমকলের আধিকারিকেরা। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
দেখুন:




