• facebook
  • twitter
Tuesday, 26 May, 2026

মোদী সরকারের ১২ বছর পূর্তি, জনকল্যাণ ও বিশ্বমঞ্চে ভারতের প্রশংসা

প্রধানমন্ত্রীর ১২ বছর পূর্তিকে সামনে রেখে বৃহত্তর রাজনৈতিক জনসংযোগ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে শাসক জোট

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ১২ বছর সম্পন্ন  হল। বিজেপি এবং তাদের শরিক দল জনতা দল (ইউনাইটেড)(জেডিইউ) মোদীর নেতৃত্বাধীন সরকারের জনকল্যাণমূলক শাসন, স্বচ্ছতা বৃদ্ধির পদক্ষেপ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের প্রশংসা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ১২ বছর পূর্তিকে সামনে রেখে বৃহত্তর রাজনৈতিক জনসংযোগ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে শাসক জোট। বিজেপি দেশজুড়ে একটি প্রচার অভিযান চালাবে, যেখানে সরকারের তথাকথিত ‘২২টি বড় সাফল্য’ তুলে ধরা হবে। জনকল্যাণ, পরিকাঠামো উন্নয়ন এবং বিদেশনীতি সব ক্ষেত্রেই এই সাফল্যের প্রচার করা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

দলীয় সূত্রে খবর, এই প্রচার অভিযানে কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ এবং বিজেপির শীর্ষ নেতারা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। সরকারের জনকল্যাণমূলক প্রকল্প, ডিজিটাল প্রশাসন, পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার এবং বিদেশনীতি তুলে ধরা হবে এই প্রচারে।

Advertisement

উল্লেখ্য বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ২০২৪ সালে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরে আসে। মোদী সরকার  জনকল্যাণমূলক প্রকল্প সম্প্রসারণ, পরিকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক কূটনীতিকেই তাদের রাজনৈতিক প্রচারের মূল ভিত্তি হিসেবে তুলে ধরছে।

 

Advertisement