• facebook
  • twitter
Wednesday, 18 March, 2026

ছত্তিশগড়ে যৌথবাহিনীর গুলিতে মৃত্যু ১ মাওবাদীর

রায়পুর , ৫ এপ্রিল –  লোকসভা নির্বাচনের আগে ছত্তিশগড়ে যৌথবাহিনীর গুলিতে মৃত্যু হল ১ মাওবাদীর। সম্প্রতি বিজাপুরে ১৩ মাওবাদীকে নিকেশ করা হয়েছে।  শুক্রবার ফের যৌথবাহিনীর গুলিতে মৃত্যু হল আরও ১ জনের। পাশাপাশি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ২ মাওবাদী। যৌথভাবে তাদের মাথার দাম ছিল ১৬ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর , দান্তেওয়াড়া ও বিজাপুরের  সীমান্তবর্তী জঙ্গলে মাওবাদীদের

রায়পুর , ৫ এপ্রিল –  লোকসভা নির্বাচনের আগে ছত্তিশগড়ে যৌথবাহিনীর গুলিতে মৃত্যু হল ১ মাওবাদীর। সম্প্রতি বিজাপুরে ১৩ মাওবাদীকে নিকেশ করা হয়েছে।  শুক্রবার ফের যৌথবাহিনীর গুলিতে মৃত্যু হল আরও ১ জনের। পাশাপাশি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ২ মাওবাদী। যৌথভাবে তাদের মাথার দাম ছিল ১৬ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে খবর , দান্তেওয়াড়া ও বিজাপুরের  সীমান্তবর্তী জঙ্গলে মাওবাদীদের অস্তিত্বের খবর পেয়ে অভিযানে নামে যৌথবাহিনী। বিপদ বুঝে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় মাওবাদীরা। পুলিশের পালটা গুলিতে মৃত্যু হয় ১ মাওবাদীর। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। পাশাপাশি ওই এলাকায় আরও মাওবাদী লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চলছে ।

Advertisement

মাও-বিরোধী অভিযানে নেমে ছত্তিশগড়ের সুকমায় শুক্রবার শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আত্মসমর্পণ করে ২ মাওবাদী। এরা হল কামলু প্রকাশ এবং মহিলা সদস্যা মারকম রীতা। যৌথভাবে পুলিশের তরফে এদের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১৬ লক্ষ টাকা। এদের মধ্যে কামলু প্রকাশ আত্মসমর্পণের সময় তার ব্যবহৃত একটি একে-৪৭ পুলিশের হাতে তুলে দেয়। মারকম রীতার স্বামীও কিছুদিন আগেই আত্মসমর্পণ করেছে  পুলিশের কাছে।

Advertisement

 আগামী ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন রয়েছে বিজাপুর জেলা বস্তার লোকসভা কেন্দ্রে। ভোটগ্রহণের সময়ে যাতে কোনও সন্ত্রাসের পরিবেশ তৈরি না হয় তার জন্য লাগাতার মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। গত মঙ্গলবার ছত্তিশগড়ের বিজাপুরের লেন্ড্রা গ্রামে মাওবাদীদের খোঁজে তল্লাশিতে নামে যৌথবাহিনী। ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএফ এবং কোবরা ব্যাটেলিয়নের যৌথ অভিযানে মৃত্যু হয় ১৩ মাওবাদীর।

Advertisement