• facebook
  • twitter
Saturday, 16 May, 2026

হিলিয়াম গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত ১, জখম ১৮

সোমবার রাতে অস্থায়ী ছাউনি দেওয়া একটি স্টলে বেলুনে গ্যাস ভরার সময়ে আচমকা বিস্ফোরণ হয়

প্রতীকী চিত্র

তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলার মানালুপেট্টাই এলাকায় থেনপেন্নাই নদী উৎসবে দুর্ঘটনা। হিলিয়াম গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত এক। জখম ১৮। পুলিশ জানায়, সোমবার রাতে অস্থায়ী ছাউনি দেওয়া একটি স্টলে বেলুনে গ্যাস ভরার সময়ে আচমকা বিস্ফোরণ হয়। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

Advertisement