• facebook
  • twitter
  • youtube
Sunday, 28 June, 2026

নবাব সইফের হাত থেকে ‘করিনা’ গায়েব

মুম্বই, ১৪ মে– দুই বলিউড তারকার প্রেম শুরু হওয়ার পরই নবাব সইফ আলি খানের হাতে দেখা গিয়েছিল করিনা লেখা ট্যাটুটি৷ তারপর অবশ্য তাদের বিয়ে ও দুই সন্তানের জন্মও দেখে অনুরাগিরা৷ বহু বছর ধরে সেই ট্যাটুকেই লালন-পালন করেছিলেন সইফ আলি খান৷ কিন্ত্ত হঠাৎ করেই সইফের হাত থেকে গায়েব সেই ট্যাটু! তা হঠাৎ বউয়ের নাম হাত থেকে

নবাব সইফের হাত থেকে ‘করিনা’ গায়েব

মুম্বই, ১৪ মে– দুই বলিউড তারকার প্রেম শুরু হওয়ার পরই নবাব সইফ আলি খানের হাতে দেখা গিয়েছিল করিনা লেখা ট্যাটুটি৷ তারপর অবশ্য তাদের বিয়ে ও দুই সন্তানের জন্মও দেখে অনুরাগিরা৷ বহু বছর ধরে সেই ট্যাটুকেই লালন-পালন করেছিলেন সইফ আলি খান৷ কিন্ত্ত হঠাৎ করেই সইফের হাত থেকে গায়েব সেই ট্যাটু! তা হঠাৎ বউয়ের নাম হাত থেকে মুছে তার জায়গায় দেখা গেল অন্য একটি কারুকার্য করা ট্যাটু৷ আর এটা দেখার পরই অনুরাগিদের প্রশ্ন, তাহলে কি সম্পর্কে ফাটল?
সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল সইফের হাতের নতুন ট্যাটু৷ তবে অনেকেই মনে করছেন, করিনার ট্যাটু মোছেননি সইফ৷ বরং নতুন ছবির, নতুন চরিত্রের জন্য হয়তো এই ট্যাটু ব্যবহার করেছেন৷ যা কিনা অস্থায়ী৷ তবে এই বিষয়ে কোনও কিছুই বলতে নারাজ সইফ৷ যাই হোক ভবিষ্যতই বলবে ট্যাটু মোছা পেছনে রহস্য কি?
দুই সন্তানকে নিয়ে সুখের ঘরকন্না সইফ-করিনার৷ জেহ আর তৈমুর তাঁদের নয়নমণি৷ বড়দাদা তৈমুর সম্প্রতি সাত বছরে পা দিয়েছে৷ নবাবপুত্র তৈমুর জন্মেই সেলেব তালিকায় নাম লিখিয়ে ফেলেছে৷ বয়স মাত্র সাত৷ আর তাতেই এই পুঁচকের ভক্ত-সংখ্যা অনায়াসে টেক্কা দেবে বলিপাড়ার যে কোনও হেভিওয়েট স্টারকে৷