• facebook
  • twitter
  • youtube
Wednesday, 22 July, 2026

অনন্তনাগে পুলিশকর্মী খুনের পর কাশ্মীরজুড়ে জোরদার তল্লাশি, আটক ২ হাজারেরও বেশি ওজিডব্লিউ

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবাদী হামলায় এক পুলিশকর্মী নিহত হওয়ার পর গোটা কাশ্মীর উপত্যকাজুড়ে ব্যাপক তল্লাশি

অনন্তনাগে পুলিশকর্মী খুনের পর কাশ্মীরজুড়ে জোরদার তল্লাশি, আটক ২ হাজারেরও বেশি ওজিডব্লিউ

PIC-ANI

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবাদী হামলায় এক পুলিশকর্মী নিহত হওয়ার পর গোটা কাশ্মীর উপত্যকাজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে ইতিমধ্যেই ২ হাজারেরও বেশি ওভার গ্রাউন্ড ওয়ার্কার (ওজিডব্লিউ)-কে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।উচ্চপদস্থ এক আধিকারিক জানিয়েছেন, বুধবার দুপুরে অনন্তনাগের লালচকে হামলার পর থেকেই জম্মু-কাশ্মীর পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা বাহিনী যৌথভাবে উপত্যকার একাধিক জেলায় একযোগে অভিযান চালাচ্ছে। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি আরও জোরদার করা হয়েছে, বিশেষ করে অনন্তনাগ জেলায়।

 

নিহত পুলিশকর্মীর নাম আশিক হুসেন। তিনি অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ অনন্তনাগের লালচক এলাকায় এক সন্ত্রাসবাদী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।হামলার পরই গোটা অনন্তনাগ শহর ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জঙ্গির খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি ও চিরুনি অভিযান। বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও চলছে।

 

পুলিশের দাবি, হামলাকারীকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের লক্ষ্যে সব ধরনের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। আজ জঙ্গি হামলার ঘটনা জম্মু-কাশ্মীরে। বুধবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার লালচক এলাকায় অমরনাথ যাত্রার নিরাপত্তায় মোতায়েন থাকা পুলিশদের উপর অতর্কিতে গুলি চালায় জঙ্গিরা। হামলায় শহিদ হন ৩৫ বছরের হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশি। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলা হয়। জঙ্গিদের খোঁজে যৌথ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী।  

পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ লালচক এলাকায় নিয়মমাফিক টহল দিচ্ছিল নিরাপত্তারক্ষীদের একটি দল। সেই সময় আচমকা জঙ্গিরা গুলি চালায়। পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনীও। জঙ্গিদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হন হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশি।