• facebook
  • twitter
  • youtube
Tuesday, 30 June, 2026

চুরি করতে গিয়ে দরজার ফাঁকে আটকে মৃত্যু চোরের

বারানসি, ২৮ নভেম্বর– চুরির উদ্দেশ্যে দরজাটি কোনোমতে ফাঁক করে সবে মাথাটি ঢুকিয়েছিল কিন্তু হঠাৎই দরজাটি গেল আটকে। আর এতেই প্রাণ গেল চোরের।মৃতের নাম জাভেদ। সোমবার সকালে  উত্তরপ্রদেশের বারাণসীর সারনাথ এলাকার দানিয়ালপুরে একটি তাঁত কারখানায় দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে ৩০ বছর বয়সি জাভেদ। সূত্রের খবর, বিশেষ কাজ না থাকার কারণে দুদিন আগেই কারখানাটি তালাবন্ধ করে চলে গিয়েছিল

চুরি করতে গিয়ে দরজার ফাঁকে আটকে মৃত্যু চোরের

বারানসি, ২৮ নভেম্বর– চুরির উদ্দেশ্যে দরজাটি কোনোমতে ফাঁক করে সবে মাথাটি ঢুকিয়েছিল কিন্তু হঠাৎই দরজাটি গেল আটকে। আর এতেই প্রাণ গেল চোরের।মৃতের নাম জাভেদ।

সোমবার সকালে  উত্তরপ্রদেশের বারাণসীর সারনাথ এলাকার দানিয়ালপুরে একটি তাঁত কারখানায় দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে ৩০ বছর বয়সি জাভেদ।

সূত্রের খবর, বিশেষ কাজ না থাকার কারণে দুদিন আগেই কারখানাটি তালাবন্ধ করে চলে গিয়েছিল সেটির মালিক নিজাম। তবে সে কথা জানা ছিল না জাভেদের। দরজার উপর শিকলে যে তালা মারা রয়েছে তা না দেখেই দরজার ফাঁক দিয়ে গলে ভিতরে ঢোকার চেষ্টা করে সে। তাতেই দুটি পাল্লার মাঝখানে বেকায়দায় আটকা পড়ে ওই যুবক। তার মাথাটি রয়ে যায় কারখানার ভিতরে, বাকি শরীর দরজার বাইরে আটকা পড়ে। বেশ কিছুক্ষণ ওইভাবে আটকে থাকার পর সেখানে মৃত্যু হয় জাভেদের।

বেলা বাড়তেই ঘটনাটি চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের আগেও একাধিকবার চুরি করার রেকর্ড রয়েছে।