• facebook
  • twitter
  • youtube
Saturday, 4 July, 2026

দুই শিশুপুত্র ও স্ত্রী কে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের 

দিল্লি, ২৭ ফেব্রুয়ারি– আর্থিক সংকটে ভুগতে থাকা যুবক নিজের স্ত্রী ও দুই সন্তানকে খুন করে নিজে আত্মহত্যা করার চেষ্টা করল। দিল্লির এই ঘটনায় মহিলা ও দুই শিশুর মৃত্যু হলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘অভিযুক্ত’ যুবককে। ঘটনাটি ঘটেছে, রবিবার পশ্চিম দিল্লির মোহন গার্ডেন এলাকায়। পুলিশ সূত্রে খবর, রাজেশ নামে ৩৮ বছরের এক যুবক আর্থিক

দুই শিশুপুত্র ও স্ত্রী কে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের 

দিল্লি, ২৭ ফেব্রুয়ারি– আর্থিক সংকটে ভুগতে থাকা যুবক নিজের স্ত্রী ও দুই সন্তানকে খুন করে নিজে আত্মহত্যা করার চেষ্টা করল। দিল্লির এই ঘটনায় মহিলা ও দুই শিশুর মৃত্যু হলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘অভিযুক্ত’ যুবককে।

ঘটনাটি ঘটেছে, রবিবার পশ্চিম দিল্লির মোহন গার্ডেন এলাকায়। পুলিশ সূত্রে খবর, রাজেশ নামে ৩৮ বছরের এক যুবক আর্থিক সঙ্কটে ভুগছিল। সেই নিয়ে বাড়িতে অশান্তিও চলছিল। সেখান থেকেই পরিবারকে খুন করে নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে রাজেশ।

বোন ও তাঁর সন্তানদের পরিণতি এমন হবে তা বিশ্বাস করতে পারছেন না দাদা অখিলেশ। তাঁর কথায়, ‘রাজেশের এক বন্ধু ফোন করে ঘটনাটি জানায়। বলে রাজেশ আমার বোন ও ভাগ্নেদের খুন করে আত্মহত্যা করার চেষ্টা করেছে। প্রথমে আমি সে কথা বিশ্বাস করিনি। রাজেশের দাদা রাজীবকে ফোন করে জানতে চাই। তিনিও বিশেষ কিছু বলতে পারেননি।’

পুলিশ সূত্রে খবর, রাজেশ তার স্ত্রী ও তার সন্তানদের ধারালো অস্ত্র দিয়ে খুন করে। তারপর নিজের হাত কাটে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্ত চলছে। রাজেশের জ্ঞান ফিরলেই বিষয়টা স্পষ্ট হবে।