• facebook
  • twitter
  • youtube
Tuesday, 30 June, 2026

দুই শিশুর গলার নলি কেটে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা মহিলার

মুম্বাই, ৩১ অক্টোবর– নিজের এক ও চার বছরের শিশুদের গলার নলি কেটে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করলেন এক মহিলা। র্তমানে তাঁর চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনা ঘটেছে নভি মুম্বইয়ের ঘানসোলি এলাকায়। সংবাদ সংস্থা সূত্রে খবর, গত রবিবার ছুরি দিয়ে প্রথমে এক বছরের শিশুপুত্র ও চার বছরের শিশুকন্যার গলার নলি কাটেন ৩২ বছর বয়সি ওই মহিলা।

দুই শিশুর গলার নলি কেটে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা মহিলার

মুম্বাই, ৩১ অক্টোবর– নিজের এক ও চার বছরের শিশুদের গলার নলি কেটে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করলেন এক মহিলা। র্তমানে তাঁর চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনা ঘটেছে নভি মুম্বইয়ের ঘানসোলি এলাকায়।

সংবাদ সংস্থা সূত্রে খবর, গত রবিবার ছুরি দিয়ে প্রথমে এক বছরের শিশুপুত্র ও চার বছরের শিশুকন্যার গলার নলি কাটেন ৩২ বছর বয়সি ওই মহিলা। তার পর ছুরি দিয়ে নিজের হাতের শিরা কাটেন। তিন জনকেই রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন মহিলার স্বামী। তিনি ঘরে ফিরে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় মেঝেয় পড়ে রয়েছে সন্তানরা। অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে নিকটবর্তী হাসপাতালে যান। সন্তানরা মৃত বলে জানান চিকিৎসকরা। তাঁর স্ত্রীর চিকিৎসা চলছে। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।

কী কারণে নিজের সন্তানদের মেরে আত্মহত্যার চেষ্টা করলেন মহিলা, তা এখনও স্পষ্ট নয়। পুষ্পা গুজ্জর নামে ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। হাসপাতাল থেকে ছাড়া পেলে ওই মহিলাকে গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রে খবর।