আসন্ন ওয়েব সিরিজ়ের আভাস দিয়ে সেই ভিডিয়ো পোস্ট করে প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী লিখলেন, ‘আবার সে ফিরছে, সে মানেই অ্যাকশন। শুটিং চলছে। আসছে ‘আরিয়া ৩’…।’ চুরুট হাতে সমাজমাধ্যমে ছবি দেন সুস্মিতা। তা দেখেই রহমন সমাজমাধ্যমে ভালবাসা জাহির করলেন প্রাক্তনকে নিয়ে।‘আরিয়া ৩’ আসছে। সমাজমাধ্যমের পাতায় সেই আভাস দেন সুস্মিতা সেন।
রহমনের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ভেঙেছে তা-ও দু’বছর হতে চলল। কিন্তু বন্ধুত্ব অটুট রয়েছে রহমান-সুস্মিতার। এরই মধ্যে প্রাক্তন আইপিএল করতে ললিত মোদির সঙ্গে এক দফা প্রেম হয়ে গেছে সুস্মিতার।যদিও পরে তা অস্বীকার করেন তিনি। তবে অভিনেত্রীর বাড়ির যে কোনও অনুষ্ঠানে রহমনের উপস্থিতি চোখে পড়েছে সকলের। তাঁরা এখনও ভাল বন্ধু। তারও বেশি কিছু হয়ে গিয়েছেন কি ফের? রহমনের করা একটি ভিডিয়ো সেই জল্পনা উস্কে দিয়েছে।
সুইমিং পুলের ধারে চুরুট হাতে টেবিল-চেয়ারে বসে থাকা সুস্মিতার ছবি দেখেই রহমনের ছোট্ট একটি ভিডিয়ো করেন। ‘আরিয়া ৩’-এ অভিনেত্রীর যে ঝলক সামনে এসেছে সেটা নিয়ে ছোট্ট ভিডিয়ো করে রহমন লেখেন, ‘এটুকু তো করতেই হয়, অনেকেই অপেক্ষা ছিল তোমার।’ প্রাক্তন প্রেমিকের এই সৌজন্যে সুস্মিতা লেখেন, ‘ভীষণ মিষ্টি হয়েছে।’ পাল্টা রহমন লেখেন, ‘টু হট।’ সমাজমাধ্যমে দুই প্রাক্তনের এই মিষ্টি কথোপকথন দৃষ্টি আকর্ষণ করেছে নেটাগরিকদের। মায়ের ছবি দেখে সুস্মিতার বড় মেয়ে রেনে লিখলেন, ‘মা, তোমায় দেখে মহাজাগতিক বলে মনে হয়!’ ২০২০ সালে আরিয়া সিরিজ়ের মাধ্যমেই ওটিটি-তে পা রাখেন সু্স্মিতা।




