• facebook
  • twitter
  • youtube
Wednesday, 12 August, 2026

প্রস্রাব করে প্যান্ট ভেজানোর ৩ বছরের খুদের গোপানাঙ্গ পোড়ালেন শিক্ষক!

বেঙ্গালুরু, ৩ সেপ্টেম্বর- ঠিকমত কোথাও বলতে পায়ে না তিন বছরের খুদেটা । প্রস্রাব চাপতে না পেরে প্যান্ট ভিজিয়ে ফেলেছিল। এই অপরাধে তাঁর গোপনাঙ্গ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ির শিক্ষক ও তার সহযোগীর বিরুদ্ধে।  ঘটনাটি ঘটেছে, কর্ণাটকের তুমকুরু জেলার গোড়কেরে অঙ্গনওয়াড়ি ডে কেয়ার সেন্টারে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দিনই প্রস্রাব চাপতে না পেরে প্যান্ট ভিজিয়ে

প্রস্রাব করে প্যান্ট ভেজানোর ৩ বছরের খুদের গোপানাঙ্গ পোড়ালেন শিক্ষক!

child abuse

বেঙ্গালুরু, ৩ সেপ্টেম্বর- ঠিকমত কোথাও বলতে পায়ে না তিন বছরের খুদেটা । প্রস্রাব চাপতে না পেরে প্যান্ট ভিজিয়ে ফেলেছিল। এই অপরাধে তাঁর গোপনাঙ্গ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ির শিক্ষক ও তার সহযোগীর বিরুদ্ধে। 

ঘটনাটি ঘটেছে, কর্ণাটকের তুমকুরু জেলার গোড়কেরে অঙ্গনওয়াড়ি ডে কেয়ার সেন্টারে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দিনই প্রস্রাব চাপতে না পেরে প্যান্ট ভিজিয়ে ফেলত ৩ বছরের শিশুটি। তা নিয়ে নিত্যদিন বকুনি খেত। অভিযোগ, শিশুকে ‘উচিত শিক্ষা’ দিতে চেয়েছিলেন অভিযুক্ত শিক্ষক ও তাঁর সহযোগী। দু’জনে মিলে দেশলাই কাঠি জ্বালিয়ে ছোট্ট শিশুর গোপনাঙ্গ পুড়িয়ে দেন। শোনা গিয়েছে, আগুনে শিশুর গোপনাঙ্গের পাশাপাশি ঊরুরও বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে।

ঘটনার পরই যন্ত্রণায় কাতরাতে থাকে শিশুটি। ছুটির পর কোনওমতে বাড়িতে পৌঁছায়। শিশুকে দেখেই তার পরিবারের লোকেরা বুঝতে পারেন কিছু একটা সমস্যা হয়েছে। শিশুকে প্রশ্ন করতেই সমস্ত কিছু জানতে পারেন। শিশুর আঘাতও দেখতে পান। এরপরই স্কুল ও থানায় গিয়ে অভিযোগ জানান। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখছে জেলার শিশু সুরক্ষা বিভাগ।

জানা গিয়েছে, ইতিমধ্যেই অঙ্গনওয়াড়ির অভিযুক্ত শিক্ষক এবং তাঁর সহযোগীকে সাসপেন্ড করা হয়েছে