• facebook
  • twitter
  • youtube
Sunday, 28 June, 2026

ভয়াবাহ অগ্নিকাণ্ডের কবলে পাকিস্তানের শপিং মল, ঝলসে মৃত ১১, আটকে বহু

ইসলামাবাদ, ২৫ নভেম্বর– ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পাকিস্তানের শপিং মল৷ শনিবার করাচির বহুতল মলটিতে আগুনের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১১ জনের মৃতু্য হয়েছে৷ এখনও বহু মানুষ ভিতরে আটকে রয়েছেন৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পাক সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রে জানা যাচ্ছে, শনিবার সকালে আচমকা করাচির রশিদ মিনহাস রোডের আরজে শপিং মল থেকে আগুনের শিখা

ভয়াবাহ অগ্নিকাণ্ডের কবলে পাকিস্তানের শপিং মল, ঝলসে মৃত ১১, আটকে বহু

ইসলামাবাদ, ২৫ নভেম্বর– ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পাকিস্তানের শপিং মল৷ শনিবার করাচির বহুতল মলটিতে আগুনের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১১ জনের মৃতু্য হয়েছে৷ এখনও বহু মানুষ ভিতরে আটকে রয়েছেন৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
পাক সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রে জানা যাচ্ছে, শনিবার সকালে আচমকা করাচির রশিদ মিনহাস রোডের আরজে শপিং মল থেকে আগুনের শিখা বেরতে দেখা যায়৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল৷ অন্তত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে৷ মারা গিয়েছেন ১১ জন৷ কিন্ত্ত এখনও মলের ভিতরে রয়ে গিয়েছেন বহু মানুষ৷ যত তাড়াতাডি় সম্ভব তাঁদের বের করে আনার চেষ্টা চলছে৷
উদ্ধার হওয়া ব্যক্তিদের অন্যতম রউফ হামিদ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘আগুন লাগতেই দ্রুত আমরা দৌডে় নিরাপদ একটি রুমে চলে গিয়েছিলেন৷ এমন পুরু ধোঁয়া বেরচ্ছিল যে আমরা বুঝতে পারছিলাম না কী করব৷ বেশ কিছুক্ষণ ওইখানেই ভয়ে সিঁটিয়ে থাকি৷ একসময় ভাবলাম আর বাঁচার আশা নেই৷ কিন্তু পরে দমকল কর্মীরা আমাদের উদ্ধার করতে এগিয়ে আসে৷’
করাচির মেয়র মুর্তাজা ওয়াহাব এক্স হ্যান্ডলে এই অগ্নিকাণ্ডে মৃতু্যর বিষয়টি স্বীকার করেছেন৷ ঠিক কী কারণে আগুন লাগল এখনও জানা যায়নি৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁদের চিকিৎসা চলছে বলে জিও নিউজ সূত্রে জানা যাচ্ছে৷